৪২ সেকেন্ডে ইউটিউবে আয় ২ কোটি টাকা!

২০ ফেব্রুয়ারি ২০২২, ০৯:১৬ PM
জোনাথান

জোনাথান © টিডিসি ফটো

বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম এখন ইউটিউব। অর্থ উপার্জনের জন্য এখন অন্যতম জনপ্রিয় মাধ্যমও ইউটিউব। তবে পুরো বিষয়টি খুব একটা সহজ নয় এবং খুব অল্পদিনের মধ্যেই তা অর্জন করা সম্ভব নয়। দীর্ঘদিন ধরে কন্টেন্ট আপলোড করার পরেই অর্থ উপার্জন সম্ভব। তাও খুবই সামান্য। ধীরে ধীরে অবশ্য বাড়তে থাকে টাকার পরিমাণ।

বিশ্বের হাজারো মানুষ প্রতিনিয়ত এখান থেকে আয় করছেন লাখো ডলার। এবার এক যুবক ইউটিউব থেকে আয় করেছেন ১ কোটি ৭৫ লাখ টাকা। তাও আবার মাত্র ৪২ সেকেন্ডেই।

এই অসাধ্য সাধন করেছেন জোনাথান মা নামের এক ইউটিউবার। মাত্র ৪২ সেকেন্ডে তিনি ইউটিউব থেকে আয় করেছেন ২ লাখ ৩৪ হাজার ডলার। বাংলাদেশি টাকায় যার পরিমাণ দাঁড়ায় ২ কোটি ১ লাখ ৪৭ হাজার টাকা। যদিও এর থেকে কিছু পরিমাণ অর্থ তাকে কর বাবদ দিতে হয়েছে। এই পুরো বিষয়টি সামনে আসতেই রীতিমতো হইচই পড়ে গেছে। আর এই ইউটিউবারের নাম জোনাথান মা। এই পুরো বিষয়টি সামনে আসতেই রীতিমতো হইচই পড়ে গেছে।

আরো পড়ুন: এখন থেকে ‘জয় বাংলা’ স্লোগান দেয়া বাধ্যতামূলক

জোনাথানের ইউটিউব চ্যানেলটির নাম জোমা টেক (joma tech)। তিনি মূলত ক্রিপ্টোকারেন্সি, ব্লকচেইন ও এনএফটি (NFT)র উপর কন্টেন্ট তৈরি করেন। ভবিষ্যতে একজন সিনেমা পরিচালক হওয়ার ইচ্ছে তার।

ক্যারিয়ারের শুরুতে ফেসবুকে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেন জোনাথান। এরপর তিনি গুগলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে যোগ দেন।

তবে কোথাও মন বসছিল না তার। কারণ নিজে কিছু একটা করার চেষ্টা করছিলেন। একই সঙ্গে তার পরিচালক হওয়ার স্বপ্ন তো ছিলই। গুগলের চাকরি ছেড়ে ফুলটাইম ইউটিউবার হয়ে যান।

এরই মধ্যে প্রচুর এনএফটি নিজের সংগ্রহে রাখেন জোনাথান। সেখান থেকেই বেশ কিছু এনএফটি বিক্রি করে মোটা অংকের ডিজিটাল কারেন্সি সংগ্রহ করেন।

এ ছাড়াও চলতি মাসের শুরুতেই ভ্যাক্সড ডগোস (Vaxxed Doggos) নামে একটি কালেকশন সামনে নিয়ে আসেন। এর মাধ্যমেই তিনি ১ কোটি ৭৫ লাখ টাকা উপার্জন করেছেন।

জোনাথান ২০১৬ সালে তার ইউটিউব চ্যানেলটি খোলেন। বর্তমানে জোনাথানের ইউটিউব চ্যানেলে ১৬.৩ লাখ সাবস্ক্রাইবার আছে। এনএফটি থেকে অর্থ উপার্জনের পাশাপাশি এই প্ল্যাটফর্ম থেকে মাসে লাখ লাখ ডলার উপার্জন করছেন তিনি।

যে পাঁচটি জিনিস বলে দেবে ঢাকা ও দিল্লির সম্পর্ক কোন পথে
  • ১৮ মার্চ ২০২৬
ইরানের পরমাণু বিদ্যুৎকেন্দ্রে হামলা, ঘটনা নিশ্চিত করেছে জাত…
  • ১৮ মার্চ ২০২৬
১০ বছর বয়সী মাদ্রাসা ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক…
  • ১৮ মার্চ ২০২৬
স্বপ্নপূরণে ঈদে বাড়ি ফিরছেন না বরিশাল বিশ্ববিদ্যালয়ের অনেক …
  • ১৮ মার্চ ২০২৬
‘আমার কথা-কাজে কেউ কষ্ট পেয়ে থাকলে আন্তরিকভাবে ক্ষমা প্রার্…
  • ১৮ মার্চ ২০২৬
জনবল নিয়োগ দেবে ব্যাংক এশিয়া, আবেদন শেষ ২৬ মার্চ
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence