ফেসবুকে থাকছে না ‘নিউজ ফিড’!

২০ ফেব্রুয়ারি ২০২২, ০৩:২৮ PM
নিউজফিড

নিউজফিড © সংগৃহীত

ফেসবুকে থাকছেনা ‘নিউজ ফিড’! ভাবছেন তাহলে কিভাবে ফেসবুক চালাবেন। ভাবনার কিছু নেই ‘নিউজ ফিড’ থাকবে তবে সেটি এখন থেকে ফিচারটি শুধুমাত্র ‘ফিড’ নামেই দেখা যাবে। সামাজিক যোগাযোগ জায়ান্ট ফেসবুক অ্যাপের অফিসিয়াল টুইটারে এ ঘোষণা দেওয়া হয়েছে। চলতি বছরের ২ মে থেকে এটি চালু হতে পারে।

ফেসবুক জানিয়েছে, সাধারণ মানুষ তাদের ফিডে যেসব বৈচিত্র্যময় বিষয়বস্তু দেখে থাকেন তার আরো ভালো প্রতিফলনের জন্য এটি শুধুমাত্র একটি নাম পরিবর্তন। এটি অ্যাপের অভিজ্ঞতাকে বিস্তৃতভাবে প্রভাবিত করবে না।

আরও পড়ুন: ১ মার্চ থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে: মন্ত্রিপরিষদ সচিব

গত কয়েকমাস ধরে কিশোরদের মানসিক স্বাস্থ্যের ওপর ফেসবুকের প্রভাব নিয়ে বেশ নজরদারির মধ্যে রয়েছে এর সত্ত্বাধিকারী প্রতিষ্ঠান মেটা। শুধু তাই নয়, ইউরোপের গ্রাহকদের তথ্য কীভাবে ব্যবস্থাপনা করা হচ্ছে তা নিয়ে ইউরোপিয় ইউনিয়ন (ইইউ) চাপে রেখেছে ফেসবুককে।

নাগরিকদের তথ্য স্থানান্তর বন্ধ করতে একটি নতুন আইন প্রণয়নে কাজ করছে ইউরোপ। এ আইন কার্যকরের পর যুক্তরাষ্ট্রে তথ্য স্থানান্তরে ব্যর্থ হলে ইউরোপে ফেসবুক এবং ইনস্টাগ্রাম বন্ধ করে দিতে পারে মেটা।

কাটেনি আফগানিস্তানের শঙ্কা, শেষ সেশনে রোমাঞ্চ
  • ১৩ অক্টোবর ২০২৬
মালদ্বীপে প্রবাসীদের অকাল মৃত্যু: কারণ অনুসন্ধানে কাজ করবে …
  • ১৩ অক্টোবর ২০২৬
নিউ গিনি প্রোপার্টিজে হামলা ও ভাঙচুরের মামলায় প্রধান আসামির…
  • ১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলে বসতি স্থাপনে আরও একধাপ এগোল নাসা, গড়ল নতুন রেকর্ড
  • ১৩ অক্টোবর ২০২৬
২৭ ঘণ্টা ধরে অবরুদ্ধ চুয়েট উপাচার্যের দুই দফা স্বাস্থ্য পরী…
  • ১৩ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের রাতে পড়াশোনায় মনোযোগ বাড়াতে মাউশির নতুন কর্মস…
  • ১৩ অক্টোবর ২০২৬