প্রযুক্তিখাতে নতুন উদ্যোগ

হাই-স্পিড কুরিয়ার চালু সেল্ডার ক্লাউডের

১১ ফেব্রুয়ারি ২০২২, ০৩:২০ PM
সৈয়দ জুবায়ের আল নাফি

সৈয়দ জুবায়ের আল নাফি © সংগৃহীত

রাজধানী ঢাকায় ডোরস্টেপ পিকআপ ও ডেলিভারি সেবা সহ ‘হাই-স্পিড’ কুরিয়ার চালু করেছে দেশের প্রযুক্তিখাতের নতুন উদ্যোগ ‘‘সেন্ডার ক্লাউড’’।

২০২১ সালের ডিসেম্বরে প্রতিষ্ঠানটি শুধুমাত্র একটি হাব নিয়ে যাত্রা শুরু করলেও এখন এর সংখ্যা দাঁড়িয়েছে তিনটিতে। ধানমন্ডি, মিরপুর ও খিলগাঁও থেকে ইতোমধ্যে ঢাকা শহরে তাদের কার্যক্রম পরিচালিত হচ্ছে। পাশাপাশি ব্যবসায়ীদের জন্য দ্রুত এবং সুবিধাজনক পরিসেবা প্রদান করার জন্য সারা দেশজুড়ে তাদের কার্যক্রম শুরু করবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্ণধার সৈয়দ জুবায়ের আল নাফি।

তিনি জানান, ‘‘কুরিয়ার সার্ভিসের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে পেমেন্ট সিস্টেম, কারন ক্ষুদ্র উদ্যোক্তাদের পেমেন্ট এতে করে অনেক সময় আটকে থাকে এবং তারা বিভিন্ন সমসস্যার সম্মুখীন হন।’’

তিনি আরো বলেন, ‘‘সেন্ডার ক্লাউড নিয়ে এসেছে ডেইলি পেমেন্ট সিস্টেম এতে করে প্রতিদিন ডেলিভারি করার পর রাত বারোটার মধ্যেই সব পেমেন্ট শেষ করার ব্যবস্থা করা হয়েছে, যাতে করে ক্ষুদ্র উদ্যোক্তারা তাদের টাকা আবার তাদের ব্যবসার কাজে লাগাতে পারে এবং কোন বিড়ম্বনা না পোহাতে হয়।’’

আরও পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের খাতায় পৃষ্ঠাজুড়ে ‘ভালোবাসি তোমায়’

ঢাকায় ২৪ ঘণ্টায়, ও যেকোন জেলায় ২৪ থেকে ৭২ ঘন্টার মধ্যে পণ্য ডেলিভারির প্রতিশ্রুতি দেয়া হয় সেন্ডার ক্লাউডের পক্ষ থেকে । প্রচলিত কুরিয়ার এবং স্মার্ট লজিস্টিক সেবার মধ্যে আমূল পরিবর্তন আনতে চান সৈয়দ জুবায়ের আল নাফি।

দেশের উদীয়মান ই-কমার্স ব্যবসায় গতি আনতে তাৎক্ষণিক তথ্য আদান প্রদানের মাধ্যমে সেন্ডার ক্লাউড মাঠ পর্যায়ের সকল কার্যক্রম প্রযুক্তি ভিত্তিক প্লাটফর্মে পরিচালিত হয় বলে জানান নাফি।

তিনি বলেন, পুরো পরিচলন ব্যবস্থা সর্বাধুনিক প্রযুক্তি নির্ভর। যেখানে সবসময়ে পণ্য গ্রাহকের হাতে পৌঁছানো পর্যন্ত বিভিন্ন ধাপে পর্যবেক্ষন করা হয়। রাজধানী ঢাকায় মূল কাঠামো স্থাপনের পর বন্দর নগরী চট্টগ্রামে ব্যবসা কার্যক্রমে গতি আনতে অবদান রাখতে চায় সেন্ডার ক্লাউড।

আরও পড়ুন: বদলে গেছে ঢাবির চিরচেনা টিএসসি

ঢাকার নবীন উদ্যোক্তাদের পণ্য ঢাকার মধ্যে একদিনে ডেলিভারি করার প্রতিশ্রুতি দেন নাফি। এছাড়া দেশের সকল প্রান্তে ফেইসবুক ভিত্তিক উদ্যোগ গুলোর সাথে সম্পর্ক স্থাপন করে ব্যবসায় প্রগতি লাভ করবে বলে আশা করেন নাফি।

প্রতিষ্ঠার পর থেকে ঢাকাজুড়ে গ্রাহকের দোরগোড়ায় সেবা প্রদান করছে সেন্ডার ক্লাউড। পাশাপাশি, স্মার্ট লগ, স্মার্ট রিটার্ন এবং মার্চেন্ট পেমেন্টের সুবিধাগুলো গ্রাহকের অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করছে।

তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
  • ০১ এপ্রিল ২০২৬
রুয়েটে ‎ক্যান্টিনে বসা নিয়ে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ
  • ০১ এপ্রিল ২০২৬
অতিরিক্ত দামে তেল বিক্রি, জানতে চাইলে ছাত্রদলের দুই নেতাকে …
  • ০১ এপ্রিল ২০২৬
দৌলতদিয়া বাসডুবি: তদন্ত প্রতিবেদন দাখিল
  • ০১ এপ্রিল ২০২৬
রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল শিশু, ধাক্কা দিয়ে প্রাণ নিল অটোরিক…
  • ০১ এপ্রিল ২০২৬
হলের সিট বরাদ্দে সময়সীমা নির্ধারণ ও নীতিমালা প্রণয়নে ডাকসু …
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence