মাথাপিছু আয় এখন ২৫৯১ ডলার

০৮ ফেব্রুয়ারি ২০২২, ০১:৪০ PM
মাথাপিছু আয়

মাথাপিছু আয় © সংগৃহীত

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, মাথাপিছু আয় ২৫৫৪ ডলার থেকে বেড়ে ২৫৯১ ডলার হয়েছে। আজ মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে একনেক সভা শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রী।

এসময় মন্ত্রী আরও বলেন, গত অর্থবছরে (২০২০-২১) মোট দেশজ উৎপাদনের (জিডিপি) আকার সাময়িকভাবে ৪১১ বিলিয়ন ডলারের সমপরিমাণ হিসাব করা হয়েছিল। জিডিপি প্রবৃদ্ধির হার ধরা হয়েছিল ৫ দশমিক ৪৩ শতাংশ। তবে ২০০৫-০৬ অর্থবছর থেকে পরিবর্তন করে ২০১৫-১৬ অর্থবছরকে ভিত্তিবছর ধরায় প্রবৃদ্ধির হার বেড়েছে। অর্থবছরের চূড়ান্ত হিসাবে প্রবৃদ্ধির হার বেড়ে ৬ দশমিক ৯৪ শতাংশ হয়েছে। মোট জিডিপির আকারও বেড়ে ৪১৬ বিলিয়ন মার্কিন ডলার হয়েছে।

তিনি বলেন, আমরা একটা সাময়িক হিসাব করেছিলাম। তবে চূড়ান্ত হিসাবে ২০২০-২১ অর্থবছরে প্রবৃদ্ধি, মাথাপিছু আয় ও মোট প্রবৃদ্ধির হার বেড়েছে। এটা মিরাকল। প্রথমে যে হিসাব করেছিলাম তার থেকে আমরা ভালো করেছি। তিনি বলেন, মোট জিডিপির আকার বেড়ে ৪১৬ বিলিয়ন মার্কিন ডলার হয়েছে। পাশাপাশি প্রবৃদ্ধি বেড়ে ৬ দশমিক ৯৪ শতাংশ হয়েছে। এই অঞ্চলে এত প্রবৃদ্ধি নেই বলা যায়।

দুর্ঘটনার শিকার ইবির অ্যাম্বুলেন্স, ড্রাইভারসহ আহত ২
  • ০১ অক্টোবর ২০২৬
স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১২ শিক্ষার্থী, ৬ সদস্যের ত…
  • ০১ অক্টোবর ২০২৬
সেভ দ্য চিলড্রেনে জনবল নিয়োগ, কর্মস্থল ঢাকা
  • ০১ অক্টোবর ২০২৬
পুলিশসহ ৩ বিসিএসে সুপারিশ পাওয়া সোহাগের নাম নেই ৪৯তম’র গেজে…
  • ০১ অক্টোবর ২০২৬
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সেফটি ভাল্বের সমস্যার সম…
  • ০১ অক্টোবর ২০২৬
জীবনের ১১ বছর চলে গেছে বিসিএসের পেছনে, সুপারিশ পেয়েও গেজেটে…
  • ০১ অক্টোবর ২০২৬