যে ৫৫ অনলাইন মার্কেটপ্লেসে কাজ করলে পাবেন ৪% প্রণোদনা

৩১ জানুয়ারি ২০২২, ১০:৫২ AM
ফ্রিল্যান্সার

ফ্রিল্যান্সার © সংগৃহীত

দেশে বসে বিদেশি এসব প্ল্যাটফর্মে কাজ করে আয় করায় ফ্রিল্যান্সারদের উৎসাহ বাড়াতে প্রাথমিকভাবে ৫৫টি বিদেশি স্বীকৃত প্ল্যাটফর্ম নির্বাচন করে দিয়েছে সরকার। এসব অনলাইন মার্কেটপ্লেসে কাজ করে আয় করলে চলতি ২০২১-২২ অর্থবছর থেকে ৪ শতাংশ নগদ প্রণোদনা পাবেন ফ্রিল্যান্সাররা।

রবিবার (৩১ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। সার্কুলারে কোন কোন অনলাইন মার্কেটপ্লেসের আয়ের ওপর নগদ সহায়তা পাওয়া যাবে তার তালিকা সংযুক্ত করে দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ব্যক্তিপর্যায়ের ফ্রিল্যান্সাররা সফটওয়্যার ও আইটিইএস সেবা অনলাইন মার্কেটপ্লেসের মাধ্যমে রপ্তানি করে থাকে। সফটওয়্যার ও আইটিইএস সেবা রপ্তানির বিপরীতে নগদ সহায়তা পেতে হলে সংশ্লিষ্ট অনলাইন মার্কেটপ্লেসকে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ কর্র্তৃক স্বীকৃত হওয়ার শর্ত রয়েছে।

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ গত ১৬ জানুয়ারি প্রাথমিকভাবে নির্বাচিত ৫৫টি স্বীকৃত মার্কেটপ্লেসের তালিকা বাংলাদেশ ব্যাংকে পাঠায়। ওই তালিকাটি সার্কুলারের সঙ্গে যুক্ত করে অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে সরবরাহ করে বাংলাদেশ ব্যাংক।

এতে আরও বলা হয়, প্রাতিষ্ঠানিক পর্যায়ে নির্দিষ্ট সীমা পর্যন্ত রপ্তানি আয়ের ক্ষেত্রে টিটি বার্তার ভাষ্যে আমদানিসংশ্লিষ্ট তথ্য সূত্রের অবর্তমানে অর্থ প্রাপ্তির যথার্থতা নিশ্চিত হওয়া গেলে নগদ সহায়তা প্রযোজ্য হবে। এ ক্ষেত্রে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ স্বীকৃত আন্তর্জাতিক মার্কেটপ্লেসের সহায়তায় সফটওয়্যার ও আইটিইএস সেবা রপ্তানি করতে হয়।

প্রাতিষ্ঠানিক পর্যায়ের মার্কেটপ্লেসের সহায়তায় রপ্তানি কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে আলোচ্য তালিকা প্রযোজ্য হবে বলে সার্কুলারে বলা হয়েছে।

বিদেশি অনলাইন মার্কেটপ্লেসের ওই তালিকায় নাম থাকা প্রতিষ্ঠানগুলো হলো-  https://www.upwork.com/, https://www.fiverr.com/, https://www.freelancer.com.bd/, https://www.guru.com/, https://www.peopleperhour.com, https://www.toptal.com/, https://www.flexjobs.com/, https://www.99designs.com/, https://www.simplyhired.com/, https://www.aquent.com/https://www.publoft.com/, https://www.designhill.com/, https://www.bark.com/en/gb/, https://www.golance.com/https://www.freeup.net/https://www.talent.hubstaff.com/, https://solidgigs.com/, https://www.weworkremotely.com/,https://gigster.com/, https://dribbble.com/ , https://www.behance.net/, https://www.cloudpeeps.com/, https://www.studio.envato.com/, https://www.hackerone.com/, https://www.mturk.com/,https://www.shutterstock.com/home, https://www.stock.adobe.com/, https://www.istockphoto.com/, https://www.depositphotos.com/, https://www.123rf.com/, https://www.pond5.com/, https://www.dreamstime.com/, https://creativemarket.com/, https://www.canstockphoto.com/, https://www.alamy.com/, https://assetstore.unity.com/, https://sketchfab.com/, https://www.freepik.com/, https://www.awin.com/gb, https://www.shareasale.com/https://www.flexoffers.com/, https://www.maxbounty.com/, https://www.tradedoubler.com/en/, https://www.cj.com/, https://www.viglink.com/, https://www.jvzoo.com/, https://www.rakuten.com/, https://www.clickbank.com/, https://affiliate-program.amazon.com/, https://www.affiliates.walmart.com/, https://www.google.com/adsense/start/, www.facebook.com, www.youtube.com, https://www.apple.com/app-store/, https://www.play.google.com/store/apps

‘আর্জেন্টিনাকে হারানোর সেই স্মৃতি কোনোদিন ভুলব না’
  • ১৩ মে ২০২৬
সাতক্ষীরায় ডিসির অসৌজন্যমূলক আচরণ, প্রেস ব্রিফিং বর্জন করলে…
  • ১৩ মে ২০২৬
‘বিশ্বকাপের জন্যই বেঁচে থাকা’
  • ১৩ মে ২০২৬
কানাডায় মেট রোভ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে অংশ নেবে ইউআইইউ মের…
  • ১৩ মে ২০২৬
সরকারের কার্ডগুলো ব্যর্থ হলে আমরা লাল কার্ড চালু করব: নাসীর…
  • ১৩ মে ২০২৬
সেন্টার ফর মেডিকেল এডুকেশনের নতুন পরিচালক অধ্যাপক শামিমা রহ…
  • ১৩ মে ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SUMMER 2026
Application Deadline Wednesday, May 13, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9