ই-কমার্সে নিবন্ধন শুরু ফেব্রুয়ারি থেকে: পলক

১৯ জানুয়ারি ২০২২, ১০:২৫ PM
 জুনাইদ আহমেদ পলক

জুনাইদ আহমেদ পলক © ফাইল ছবি

ই-কমার্স খাতে স্থিতিশীলতা আনতে ফেব্রুয়ারিতে ইউনিক বিজনেস আইডির (ইউবিআইডি) মাধ্যমে নিবন্ধন প্রক্রিয়া চালু হচ্ছে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বুধবার (১৯ জানুয়ারি) আইসিটি বিভাগের সম্মেলন কক্ষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন।

জুনাইদ আহমেদ পলক বলেন, ডিজিটাল কমার্স খাতে স্থিতিশীলতা আনার লক্ষ্যে ডিজিটাল ব্যবসায় নিবন্ধনের জন্য ইউবিআইডি এবং অভিযোগ নিষ্পত্তির প্রক্রিয়া সেন্ট্রাল লজিস্টিক ম্যানেজমেন্ট সিস্টেম (সিসিএমএস) আগামী ফেব্রুয়ারিতে উদ্বোধন করা হবে। আর মার্চে ডিজিটাল আন্তঃলেনদেন প্ল্যাটফর্ম ‘বিনিময়’ উদ্বোধন করা হবে। এছাড়া পরবর্তীতে সেন্ট্রাল লজিস্টিক ট্র্যাকিং প্ল্যাটফর্ম (সিএলটিপি) চালু করা হবে।

আরও পড়ুন: শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলায় মর্মাহত শাবিপ্রবি উপাচার্য

প্রতিমন্ত্রী বলেন, ‘ডিজিটাল ব্যবসায়ীদের সবাইকে ইউবিআইডিতে নিবন্ধন করতে হবে। এর মাধ্যমে ফেসবুকভিত্তিক যারা ব্যবসা করছেন, তারাও নিবন্ধনের আওতায় আসবেন। নিবন্ধিত কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে কারও অভিযোগ থাকলে সিসিএমএস-এর মাধ্যমে তা নিষ্পত্তি করা হবে।’

তিনি বলেন, ‘প্রযুক্তিকে ব্যবহার করে শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরির মাধ্যমে ডিজিটাল ব্যবসায় যে আস্থাহীনতা, বিশ্বাসযোগ্যতা ও স্বচ্ছতার অভাব দেখা দিয়েছে, তা দূর করা হবে।’

আরও পড়ুন: দ্বিতীয়বার ও সংক্ষিপ্ত সিলেবাসে ভর্তি পরীক্ষা নিয়ে ইউজিসির চিঠি

আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে এটুআই পলিসি অ্যাডভাইজার আনীর চৌধুরী, এটুআই টেকনিক্যাল হেড রেজওয়ানুল হক জামিসহ বিভিন্ন মন্ত্রণালয় ও ই-কমার্স প্রতিষ্ঠানের প্রতিনিধিরা পর্যালোচনা সভায় উপস্থিত ছিলেন।

সীমান্তে ফের তিনজনকে পুশইনের চেষ্টায় বিজিবির কঠোর অবস্থান
  • ২৬ জুন ২০২৬
খাওয়ার আগে এক চামচ আপেল সাইডার ভিনেগার, কমাতে পারে সুগার বা…
  • ২৬ জুন ২০২৬
আশুরার দিনে যে আমল করবেন
  • ২৬ জুন ২০২৬
কোচের বিরুদ্ধে বিদ্রোহ, স্পেনের বিপক্ষে বাঁচামরার লড়াইয়ে …
  • ২৬ জুন ২০২৬
আধিপত্য বিস্তারের জেরে পাবনায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আ…
  • ২৬ জুন ২০২৬
উত্তপ্ত হরমুজ, ফের বাড়ল তেলের দাম
  • ২৬ জুন ২০২৬