সরকারি কয়েকটি ওয়েবসাইট একসঙ্গে ডাউন

১১ জানুয়ারি ২০২২, ০৮:১১ PM
শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট

শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট © সংগৃহীত

শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন-ইউজিসিসহ সরকারি কয়েকটি মন্ত্রণালয় ও সংস্থার ওয়েবসাইট একসঙ্গে অকার্যকর হয়ে পড়েছে। রয়েছে তথ্য প্রযুক্তি বিভাগের ওয়েবসাইটও।

আজ মঙ্গলবার (১১ জানুয়ারি) দুপুরের পর সিটি করপোরেশনগুলোর ওয়েব ঠিকানায় গেলে ‘502 Bad Gateway’ ভেসে উঠতে দেখা যায়। এরপর স্থানীয় সরকার মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় (www.moedu.gov.bd), ইউজিসি (www.ugc.gov.bd/), স্বাস্থ্য অধিদপ্তরসহ (https://dghs.gov.bd/) সরকারি গুরুত্বপূর্ণ বেশকিছু ওয়েবসাইটও অকার্যকর দেখা যায়। বিভিন্ন সেবা পেতে ওয়েবসাইটে ঢুকতে না পেরে অনেকে অসন্তোষ প্রকাশ করেছেন।

সরকারি ওয়েবপোর্টাল দেখভালকারী এটুআইর কমিউনিকেশনস অ্যান্ড মিডিয়া আউটরিচ কনসালটেন্ট আদনান ফয়সল গণমাধ্যমকে বলেন, বেলা সাড়ে ১১টার পর থেকে কিছু ওয়েবসাইট ডাউন। বিষয়টি নিয়ে আমাদের বিশেষজ্ঞ দল কাজ হচ্ছে। এরইমধ্যে কয়েকটি সাইট খুলেছে। বাকিগুলো কিছুক্ষণের মধ্যে খুলে যাবে।

কী কারণে সমস্যাটি হয়েছে- জানতে চাইলে তিনি বলেন, ন্যাশনাল ডাটা সেন্টারের সার্ভারের রক্ষণাবেক্ষণ কাজ চলছে। এ কারণে কিছু ওয়েবসাইটে ঢুকতে সমস্যা হচ্ছে।

প্রধানমন্ত্রীর সঙ্গে ছাত্রদলের শীর্ষ নেতৃত্বের ‘বিদায়ী’ সাক…
  • ১৪ আগস্ট ২০২৬
বসুন্ধরা আবাসিকের ফ্ল্যাট থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ…
  • ১৪ আগস্ট ২০২৬
ফ্যামিলি কার্ডের নিয়োগ তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নাম, …
  • ১৪ আগস্ট ২০২৬
জীবনের শ্রেষ্ঠ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে চলেছে: রাকিব
  • ১৪ আগস্ট ২০২৬
ফোন না ধরায় শিক্ষিকাকে চড়-থাপ্পড়, অভিযুক্ত প্রধান শিক্ষক বর…
  • ১৩ আগস্ট ২০২৬
এক বছরের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট কাটবে,…
  • ১৩ আগস্ট ২০২৬