ক্রোম ব্রাউজার ব্যবহারে সতর্ক করল গুগল

১১ জানুয়ারি ২০২২, ১১:১৯ AM
ক্রোম ব্রাউজার

ক্রোম ব্রাউজার © ফাইল ছবি

ক্রোম ব্রাউজারে গত বছর ব্যবহারকারী বেশি থাকায় সাইবার অপরাধীদের অন্যতম লক্ষ্যে পরিণত হয়েছিল এটি। ফলে বেশ কয়েকবার সাইবার হামলার ঘটনাও ঘটেছে। তাই নতুন বছরের শুরুতেই সাইবার হামলার আশঙ্কা থেকেই ২০০ কোটি ক্রোম ব্রাউজার ব্যবহারকারীদের সতর্ক করল গুগল। আর সমাধানে ব্রাউজারটির নতুন সংস্করণ ‘ক্রোম ৯৭’ উন্মুক্তও করা হয়েছে।

গুগল বলছে সতর্ক না হলে যেকোনো সময় সাইবার হামলার কবলে পড়তে হতে পারে। গত বছর ক্রোম ব্রাউজারে সাইবার হামলা অনেক বেশি হয়েছে। কারণ আর কিছুই নয়, ব্যবহারকারী বেশি থাকায় সাইবার অপরাধীদের অন্যতম লক্ষ্যে পরিণত হয়েছে ক্রোম ব্রাউজার। এরই মধ্যে ব্রাউজারটিতে ৩৭টি নিরাপত্তা–দুর্বলতার সন্ধান মিলেছে, যার মধ্যে ১০টি ব্যবহারকারীদের জন্য হুমকির কারণ হতে পারে।

আরও পড়ুন: টিকা ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়া যাবে না, প্রজ্ঞাপন জারি

আর ব্রাউজারটির নতুন সংস্করণ ‘ক্রোম ৯৭’ উন্মুক্ত করেছে গুগল। বিশ্বের বিভিন্ন দেশে পর্যায়ক্রমে সংস্করণটি ব্যবহারের সুযোগ পাওয়া যাবে। সংস্করণটি ডাউনলোড না করলে অনেক ব্যবহারকারী নিরাপত্তা–শঙ্কায় থাকবেন। আর তাই দ্রুত সংস্করণটি ডাউনলোডের অনুরোধ জানিয়েছে গুগল।

নতুন সংস্করণটির বিরুদ্ধে অভিযোগ করেছেন অনেক আইফোন ব্যবহারকারী। তাদের দাবি, নতুন সংস্করণের ক্রোম ব্রাউজারটি চালুর কয়েক সেকেন্ডের মধ্যেই হ্যাং হয়ে যায়। বারবার রিস্টার্ট করেও সমস্যা থেকে মুক্তি মেলে না। ব্রাউজারের ক্যাশ মেমোরি নিয়মিত পরিস্কার করতে হয় সমস্যা সমাধানে।

উল্লেখ্য, ক্রোম হলো গুগলের তৈরি ওয়েব ব্রাউজার। এটি ২০০৮ সালে প্রথম মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য প্রকাশিত হয়। এরপর ক্রমান্বয়ে এটি লিনাক্সের বিভিন্ন ডিস্ট্রোসহ অন্যান্য অপারেটিং সিস্টেমের জন্য তৈরি হয়।

সূত্র: ফোর্বস

কৃষি সচিব হিসেবে দায়িত্ব নিলেন মো. সেলিম খান
  • ১৩ আগস্ট ২০২৬
ফাইনালের দিন আর্জেন্টিনার ড্রেসিংরুমের চাঞ্চল্যকর তথ্য ফাঁস
  • ১২ আগস্ট ২০২৬
ভূমিকম্পে দুই শতাধিক মৃত্যু, ৩ দিনের জাতীয় শোক ঘোষণা করল ক…
  • ১২ আগস্ট ২০২৬
৬ জেলায় রাতের মধ্যেই বজ্রবৃষ্টির শঙ্কা
  • ১২ আগস্ট ২০২৬
অস্ট্রিয়ায় স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নারী শিক্ষার্থী…
  • ১২ আগস্ট ২০২৬
ঝাড়খণ্ডে শিক্ষার্থীদের ওপর পুলিশের বল প্রয়োগ
  • ১২ আগস্ট ২০২৬