বেসিসের নতুন সভাপতি রাসেল টি আহমেদ

২৮ ডিসেম্বর ২০২১, ০৭:৫৭ PM
রাসেল টি আহমেদ

রাসেল টি আহমেদ © সংগৃহীত

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন টিম ক্রিয়েটিভ এবং ক্লাসটিউনের প্রধান নির্বাহী কর্মকর্তা রাসেল টি আহমেদ। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বেসিস কার্যালয়ে ২০২২-২০২৩ মেয়াদের কার্যনির্বাহী কমিটির এই পদবণ্টন ঘোষণা করেন নির্বাচন বোর্ডের সভাপতি এস এম কামাল।

গিগা টেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সামিরা জুবেরি হিমিকা জ্যেষ্ঠ সহ-সভাপতি, এনরুট ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আবু দাউদ খান সহ-সভাপতি (প্রশাসন), পাঠাও লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফাহিম আহমেদ সহ-সভাপতি (অর্থ) পদে নির্বাচিত হয়েছেন।

আরও পড়ুন: মেডিকেলের দ্বিতীয় মাইগ্রেশন জানুয়ারিতে

এছাড়া টেকনো হেভেন কোম্পানি লিমিটেডের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ নিয়ামুল করিম, টেকনোগ্রাম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও একেএম আহমেদুল ইসলাম বাবু, স্পেকট্রাম সফটওয়্যার অ্যান্ড কনসাল্টিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুশফিকুর রহমান, মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল, ড্রিমার্জ ল্যাব লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তানভীর হোসেন খান, অ্যাডভান্সড ইআরপি (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান সোহেল এবং ড্রিম৭১ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাশাদ কবির পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন।

এর আগে গত ২৬ ডিসেম্বর রাজধানীর গুলশানে বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশনে সংগঠনটির কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: ‘অনন্যা শীর্ষদশ’ সম্মাননা পেলেন সেঁজুতি সাহাসহ ১০ কৃতী নারী

পদবণ্টন অনুষ্ঠানে বেসিসের নবনির্বাচিত সভাপতি রাসেল টি আহমেদ বলেন, আমরা বিশ্বাস করি, প্রতিটি সদস্যের উন্নয়ন মানেই বেসিসের উন্নয়ন, তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়ন। এভরি মেম্বার মেটার্স-স্লোগান নিয়ে আমরা এসেছি। সেই স্লোগানকে সামনে রেখেই সম্মিলিতভাবে আমরা এগিয়ে যাবো।

প্রসঙ্গত, রাসেল টি আহমেদ এর আগে ২০১২-২০১৪ মেয়াদে বেসিসের মহাসচিব এবং ২০১৪-২০১৬ ও ২০১৬-২০১৮ মেয়াদে জ্যেষ্ঠ সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। দায়িত্বে থাকাকালীন তিনি বেসিসের বিভিন্ন উদ্যোগ যেমন ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৪, আইটি মার্কেটিং সামিট, বাংলাদেশ ইন্টারনেট উইক, ওয়ান বাংলাদেশের মতো বিভিন্ন আয়োজনের নেতৃত্ব দিয়েছিলেন। বেসিস ও দেশের তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে বিভিন্ন পলিসি তৈরি ও বাস্তবায়ন, সদস্যদের উন্নয়নে ভূমিকা রেখেছিলেন। এছাড়া তথ্যপ্রযুক্তি সংগঠন এশিয়া প্যাসিফিক আইসিটি অ্যালায়েন্সের (অ্যাপিকটা) মার্কেটিং চেয়ারপার্সন নির্বাচিত হয়েছিলেন তিনি। তার নেতৃত্বেই বাংলাদেশে তথ্যপ্রযুক্তির অস্কারখ্যাত এপিকটা অ্যাওয়ার্ডস অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: বিএনপি ক্ষমতায় যেতে চোরাগলির পথ খুঁজছে: তথ্যমন্ত্রী 

বেসিস ছাড়াও রাসেল টি আহমেদ শিক্ষাবিষয়ক বাংলাদেশের দুটি জনপ্রিয় টেলিভিশন শো স্পেলিং বি এবং সায়েন্স রক অনুষ্ঠানের আয়োজক। তাঁর প্রতিষ্ঠান টিম ক্রিয়েটিভ শিক্ষার্থীদের অনলাইন সুরক্ষায় ইউনিসেফ ও টেলিনরের সঙ্গে যৌথভাবে ‘বি স্মার্ট, ইউজ হার্ট’ শীর্ষক ক্যাম্পেইন আয়োজন করে। ২০১০ সালে নিজ প্রতিষ্ঠান প্রতিষ্ঠার আগে তিনি আমরা নেটওয়ার্কসের প্রধান নির্বাহী কর্মকর্তা, কিউবির প্রধান বিপণন কর্মকর্তা, ফাইবার অ্যাট হোমের প্রধান কৌশলগত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তিনি ২০০৮-২০০৯ মেয়াদে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) মহাসচিব ছিলেন।

এবি পার্টির শীর্ষ নেতারা কে কোথায় ঈদুল ফিতরের নামাজ আদায় কর…
  • ২০ মার্চ ২০২৬
ইসরায়েলকে বড় অঙ্কের জরিমানা ও কঠোর শাস্তি দিল ফিফা
  • ২০ মার্চ ২০২৬
বুটেক্সের প্রবাসী অ্যালামনাইদের ঈদ ভাবনা
  • ২০ মার্চ ২০২৬
মেট্রোর বিয়ারিং প্যাড পড়ে মৃত্যু, বাবা ছাড়া দুই শিশুসন্তানে…
  • ২০ মার্চ ২০২৬
সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন রাজশাহীর এক গ্রামের মান…
  • ২০ মার্চ ২০২৬
সুখী দেশের তালিকায় টানা ৯ বার শীর্ষে ফিনল্যান্ড, বাংলাদেশের…
  • ২০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence