খুবিতে সেন্ট্রালাইজড কম্পিউটিং সিস্টেম উদ্বোধন

এক পিসিতেই সার্ভার-মনিটরিং, কাজ করা যাবে অনেক কম্পিউটারে

০৭ ডিসেম্বর ২০২১, ০৭:৩৪ PM
খুবিতে জিরো ক্লাইয়েন্ট বেইজড সেন্ট্রালাইজড কম্পিউটিং সিস্টেমের উদ্বোধন অনুষ্ঠানে

খুবিতে জিরো ক্লাইয়েন্ট বেইজড সেন্ট্রালাইজড কম্পিউটিং সিস্টেমের উদ্বোধন অনুষ্ঠানে © টিডিসি ফটো

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ডিসিপ্লিনে জিরো ক্লাইয়েন্ট বেইজড সেন্ট্রালাইজড কম্পিউটিং সিস্টেমের উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার (৭ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে এ সিস্টেমের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।

এসময় তিনি বলেন, এটা একটি নতুন ও ভালো আইডিয়া। একটি পিসিতে সার্ভার ব্যবহারের মাধ্যমে অধিক সংখ্যক কম্পিউটারে কেবল মনিটর ব্যবহার করে সুযোগ সৃষ্টির বিষয়টি বহুমুখী কাজে আসবে। এর ফলে উল্লেখযোগ্য আর্থিক সাশ্রয় হবে। তিনি এই সুবিধা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ডিসিপ্লিনের কম্পিউটার ল্যাবে বা কম্পিউটার ব্যবহারকারী শিক্ষকদের মধ্যে সম্প্রসারণ করা যায় কি না সে বিষয়ে উপযোগিতা যাচাই করে দেখা হবে বলে উল্লেখ করেন।

উপাচার্য বলেন, আমরা খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক শিক্ষককে কম্পিউটার, ইন্টারনেট সুবিধা প্রদান এবং প্রত্যেক ডিসিপ্লিনের ক্লাস রুমগুলোতে আধুনিক প্রযুক্তি ও উন্নত পরিবেশ সৃষ্টি করতে চাই। এ ব্যাপারে উদ্যোগ নেওয়া হচ্ছে। উপাচার্য পরে ডিসিপ্লিনের পিজিডি ল্যাবসহ আরও একটি ল্যাব পরিদর্শন করেন।

এসময় উপাচার্যকে বিভিন্ন সুযোগ-সুবিধা ও প্রযুক্তি উপকরণ দেখানো হয়। এর মধ্যে মসৃণ দেয়ালে কিভাবে আলোক সম্পাত প্রক্ষেপণ করে একটি মনিটর ও হোয়াইটবোর্ডের কাজ করা যায় তাও দেখানো হয়। উপাচার্য এটাকে নতুন সম্ভাবনা বলে উল্লেখ করেন।

এসময় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. আফরোজা পারভীন, সিএসই ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. জি এম আতিকুর রহমান, ডিসিপ্লিনের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ছাত্রলীগ নেতার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে বিপাকে ছাত্রদল নেতা…
  • ১৩ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পুলিশে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন আগামীকাল রাত ১২টা …
  • ১৩ অক্টোবর ২০২৬
গণঅভ্যুত্থানের যার চুলের স্পাইক নষ্ট হয়নি, পাঞ্জাবির আয়রনের…
  • ১৩ অক্টোবর ২০২৬
অপ্রতিম হত্যার দ্রুত বিচারের দাবিতে কুবিতে ফের মানববন্ধন
  • ১৩ অক্টোবর ২০২৬
একটা ন্যাশনাল পার্টির মুখপাত্র উপসচিব মর্যাদায় চাকরি করবে, …
  • ১৩ অক্টোবর ২০২৬
এনসিপিতে ‘সুপার সিক্স’ বলতে কোনো অস্তিত্ব নেই: সারোয়ার তুষার
  • ১৩ অক্টোবর ২০২৬