৪ ডিসেম্বর বছরের শেষ সূর্যগ্রহণ

০১ ডিসেম্বর ২০২১, ১২:০৪ PM
৪ ডিসেম্বর বছরের শেষ সূর্যগ্রহণ

৪ ডিসেম্বর বছরের শেষ সূর্যগ্রহণ © ফাইল ফটো

বছরের শেষ সূর্যগ্রহণ দেখা যাবে আগামী ৪ ডিসেম্বর শনিবার। গ্রহণটি হবে বলয়গ্রাস গ্রহণ। গত ১৯ নভেম্বর হয়ে গেছে বছরের শেষ চন্দ্রগ্রহণ। এর ঠিক ১৫ দিন পর সূর্যগ্রহণ হতে যাচ্ছে। সূর্য ও পৃথিবীর মধ্যে যখন চাঁদ চলে আসে এবং সূর্যকে ঢেকে ফেলে তখন সূর্যের অন্ধকার দিকটি পৃথিবীর দিকে আসে।

হিন্দু পঞ্চাঙ্গ-এর তথ্য অনুযায়ী, অমাবস্যা তিথির কৃষ্ণপক্ষে মার্গশীর্ষ মাসে এ সূর্যগ্রহণ হতে চলেছে।

ভারতীয় ‍উপমহাদেশ থেকে এ গ্রহণ দেখা যাবে না। তবে অ্যান্টার্কটিকা, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আমেরিকা থেকে স্পষ্ট দেখা যাবে। তবে ৪ ডিসেম্বর লাইভ দেখা যাবে এ গ্রহণ। সেরকমই ব্যবস্থা করেছে কিছু মহাকাশ সংস্থা। সূর্যগ্রহণকে এমনিতেই জ্যোতিষমতে অশুভ বলে মনে করা হয়। তাই এ সময় কিছু নিয়ম মেনে চলা প্রয়োজন।

কি করবেন, কি করবেন না
১. সূর্যগ্রহণ দেখার সময় যথাযথ চোখের সুরক্ষা নিতে হবে। কারণ দীর্ঘ সময় ধরে খালি চোখে সূর্যের দিকে তাকালে তাতে চোখের ক্ষতি করতে পারে।
২. গ্রহণ দেখার জন্য লেন্সে একটি বিশেষ সৌর ফিল্টার প্রয়োজন।
৩. সূর্যগ্রহণ দেখতে পাওয়া যাবে না এমন দেশের বাসিন্দা হলে হতাশ হবেন না, কারণ ভার্চুয়ালি দেখতে পারবেন।
৪. সরাসরি সূর্যের দিকে তাকাবেন না।
৫. পানিতে সূর্যের প্রতিফলনের দিকে তাকাবেন না।
৬. গ্রহণ দেখার জন্য সাধারণ সানগ্লাস ব্যবহার করবেন না।

ছাত্রলীগ নেতার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে বিপাকে ছাত্রদল নেতা…
  • ১৩ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পুলিশে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন আগামীকাল রাত ১২টা …
  • ১৩ অক্টোবর ২০২৬
গণঅভ্যুত্থানের যার চুলের স্পাইক নষ্ট হয়নি, পাঞ্জাবির আয়রনের…
  • ১৩ অক্টোবর ২০২৬
অপ্রতিম হত্যার দ্রুত বিচারের দাবিতে কুবিতে ফের মানববন্ধন
  • ১৩ অক্টোবর ২০২৬
একটা ন্যাশনাল পার্টির মুখপাত্র উপসচিব মর্যাদায় চাকরি করবে, …
  • ১৩ অক্টোবর ২০২৬
এনসিপিতে ‘সুপার সিক্স’ বলতে কোনো অস্তিত্ব নেই: সারোয়ার তুষার
  • ১৩ অক্টোবর ২০২৬