বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন হাব তৈরিতে কাজ করবে ইউজিসি-আইসিটি বিভাগ

২৪ নভেম্বর ২০২১, ০৪:১৪ PM
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান © টিডিসি ফটো

দেশের বিশ্ববিদ্যালয়সমূহে উদ্যোক্তা ও স্টার্টআপদের উন্নয়নের লক্ষ্যে ইনোভেশন হাব তৈরি করবে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এবং সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ (আইডিয়া) প্রকল্প। এ লক্ষ্যে ইউজিসি ও আইডিয়া প্রকল্প রাজধানীর আগারগাঁও-এর আইসিটি টাওয়ারে আজ বুধবার (২৪ নভেম্বর) এক সমঝোতা স্মারক স্বাক্ষর করে।

ইউজিসি সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. ফেরদৌস জামান এবং আইডিয়া প্রকল্পের প্রকল্প পরিচালক (যু্গ্ম-সচিব) মো. আব্দুর রাকিব নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এসময় ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ, আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম পিএএ, ইউজিসি সদস্য প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) ড. মো. আব্দুল মান্নান পিএএ, ইউজিসি’র জনসংযোগ ও তথ্য অধিকার বিভাগের পরিচালক ড. এ কে এম শামসুল আরেফিন, আইএমসিটি বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ মাকসুদুর রহমান ভূইয়াসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সমঝোতা স্মারক অনুযায়ী দেশের প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে উদ্যোক্তা ও স্টার্টআপদের উন্নয়নে পর্যায়ক্রমে ইনোভেশন হাব তৈরি করা হবে। উদ্যোক্তাদের কল্যাণে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া, ইউজিসি এবং আইডিয়া প্রকল্প যৌথভাবে কাজ করবে। প্রশিক্ষণ, গ্রুমিং, অনুদান প্রদানসহ উদীয়মান ও সম্ভাবনাময় স্টার্টআপ বা উদ্যোক্তাদের সহযোগিতা করা হবে। পাশাপাশি সংশ্লিষ্ট একাডেমিক, গবেষক, শিল্প ও বাণিজ্যক্ষেত্রের অভিজ্ঞ ব্যক্তিবর্গকে এই কার্যক্রমে রিসোর্স পার্সন হিসেবে সংযুক্ত করা হবে। এর ফলে উদ্যোক্তাগণ প্রযুক্তিগত ও ব্যবসায়িকক্ষেত্রে নতুন নতুন জ্ঞান অর্জন করতে পারবে যা তাদের উদ্ভাবন বা স্টার্টআপকে সফলভাবে এগিয়ে নিতে সক্ষম হবে।

এছাড়া, এই সমঝোতার আওতায় ইউজিসি’র উদ্যোগে “মুজিব ১০০ আইডিয়া” প্রতিযোগিতা প্রতিবছর আয়োজিত হবে। শীর্ষ ১০০ উদ্যোগকে ইনোভেশন হাবের মাধ্যমে মেন্টরিং ও গ্রুমিং প্রদান করা হবে। এর ফলে উক্ত স্টার্টআপরা তাদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে নিজেদের সীড ও গ্রোথ পর্যায়ে পৌঁছাতে সক্ষম হবে। একইসাথে, আইডিয়া প্রকল্প থেকে “মুজিব ১০০ আইডিয়া” প্রতিযোগিতা সেরা ১০ স্টার্টআপকে আইডিয়া প্রকল্পের সিলেকশন কমিটি কর্তৃক মূল্যায়নের ভিত্তিতে ১০ লাখ টাকা করে অনুদান প্রদান করা হবে।

সভায় ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ বলেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে একটি উদ্ভাবনী ইকোসিস্টেম বিকাশ ও শিক্ষার্থীদের উদ্ভাবন ও কর্মোপযোগী করে গড়ে তুলতে এই সমঝোতা বলিষ্ঠ ভূমিকা পালন করবে। এই সমঝোতা স্টার্টআপদের দক্ষতা এবং জ্ঞান বৃদ্ধিতে ভূমিকা রাখবে এবং দেশে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম পিএএ বলেন, এই কার্যক্রমের ফলে দেশে একটি কার্যকর স্টার্টআপ ইকোসিস্টেম গঠিত হবে যা ভবিষ্যতে দেশের উন্নত ব্যবসায়িক পরিবেশ তৈরিতে ভূমিকা রাখবে।

উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন ও মুজিববর্ষ উপলক্ষ্যে চতুর্থ শিল্প বিপ্লবের ওপর ১০ এবং ১১ ডিসেম্বর দু’দিনের আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে ইউজিসি। এই সম্মেলনের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে আইডিয়া প্রতিযোগিতা। বিশ্ববদ্যিালয়সমূহের শিক্ষক-শিক্ষার্থী ও গবেষকসহ দেশের নাগরিকদের কাছ থেকে উদ্ভাবনী ধারণা পেতে আইডিয়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। 

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence