দেশজুড়ে ব্রডব্যান্ড সুবিধা, ব্যয় ৬ হাজার কোটি

২৩ নভেম্বর ২০২১, ০৮:০৩ PM
বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা © সংগৃহীত

সারা দেশে ব্রডব্যান্ড ইন্টারনেটের নিরবচ্ছিন্ন সেবা চালু করার লক্ষ্যে ৫ হাজার ৮৮৩ কোটি ৭৪ লাখ টাকার প্রকল্প হাতে নিয়েছে সরকার।

মঙ্গলবার (২৩ নভেম্বর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) এর ষষ্ঠ বৈঠকে এই প্রকল্প অনুমোদন করা হয়েছে।

এই প্রকল্পের মাধ্যমে অনলাইনে সরকারি সেবা দেশের ৮টি বিভাগের প্রতিটি জেলা, উপজেলা, ইউনিয়ন ও গ্রাম পর্যায়ে পর্যন্ত পৌছানো সম্ভব হবে। এতে সরকারি সেবা জনগণের দোরগোড়ায় আরও সহজে এবং দ্রুত পৌঁছে যাবে।

এই ভার্চ্যুয়াল বৈঠকটির সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি গণভবন থেকে বৈঠকে সরাসরি যোগ দেন। নগরীর শেরেবাংলা নগর এলাকায় অবস্থিত এনইসি সম্মেলন কক্ষ থেকে মন্ত্রী, প্রতিমন্ত্রী, পরিকল্পনা কমিশনের সদস্য এবং সংশ্লিষ্ট সচিবেরা এতে অংশ নেন।

বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান সাংবাদিকদের জানান, ‘আজ আনুমানিক ২৯ হাজার ৩৪৪ কোটি ২৭ লাখ টাকা ব্যয় সংবলিত মোট ১০টি প্রকল্প অনুমোদিত হয়েছে। মোট প্রকল্প ব্যয়ের মধ্যে ১১ হাজার ৩ কোটি ৩০ লাখ টাকা বাংলাদেশ সরকারের তহবিল থেকে এবং ১৮ হাজার ৯৩২ কোটি ৪ লাখ টাকা প্রকল্প সহায়তা হিসেবে পাওয়ার যাবে।’

ছাত্রলীগ নেতার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে বিপাকে ছাত্রদল নেতা…
  • ১৩ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পুলিশে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন আগামীকাল রাত ১২টা …
  • ১৩ অক্টোবর ২০২৬
গণঅভ্যুত্থানের যার চুলের স্পাইক নষ্ট হয়নি, পাঞ্জাবির আয়রনের…
  • ১৩ অক্টোবর ২০২৬
অপ্রতিম হত্যার দ্রুত বিচারের দাবিতে কুবিতে ফের মানববন্ধন
  • ১৩ অক্টোবর ২০২৬
একটা ন্যাশনাল পার্টির মুখপাত্র উপসচিব মর্যাদায় চাকরি করবে, …
  • ১৩ অক্টোবর ২০২৬
এনসিপিতে ‘সুপার সিক্স’ বলতে কোনো অস্তিত্ব নেই: সারোয়ার তুষার
  • ১৩ অক্টোবর ২০২৬