শিক্ষাব্যবস্থার ডিজিটাল রূপান্তরের বিকল্প নেই: মোস্তফা জব্বার

১৯ নভেম্বর ২০২১, ০৫:৪২ PM
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার © ফাইল ফটো

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ডিজিটাল বাংলাদেশের জন্য সম্পূর্ণ ডিজিটাল শিক্ষা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই গোটা শিক্ষাব্যবস্থার ডিজিটাল রূপান্তরের বিকল্প নেই। এজন্য ডিজিটাল কনটেন্ট তৈরি, ডিজিটাল সংযুক্তি এবং ডিজিটাল ডিভাইসের সহজলভ্যতা নিশ্চিত করতে হবে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) একসেস টু ইনফরমেশন (এটুআই) এর উদ্যোগে আয়োজিত এক আলোচনাসভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম।

আলোচনাসভায় মন্ত্রী জানান, ডিজিটাল কন্টেন্টের মাধ্যমে পাঠদানের লক্ষ্যে দুর্গম অঞ্চলের ৬৫০টি প্রাথমিক বিদ্যালয়ে ডিজিটাল ক্লাসরুম করা হচ্ছে। পাশাপাশি কোভিডকালীন শিক্ষার্থীদের অনলাইন পাঠগ্রহণ নিশ্চিত করতে দেশের প্রায় ৯৮ ভাগ এলাকায় মোবাইল সংযোগ থ্রি-জি থেকে ফোর-জিতে উন্নীত করা হয়েছে।

দেশে ১৪টি মোবাইল কারখানা গড়ে উঠেছে জানিয়ে মোস্তাফা জব্বার আরও বলেন, দেশে উৎপাদিত মোবাইল ফোন দেশের চাহিদার প্রায় শতকরা ৬৩ ভাগ পুরণ করছে। দেশের চাহিদা মিটিয়ে এসব যন্ত্র বিদেশেও রপ্তানি হচ্ছে। 

এটুআই প্রোগ্রামের পলিসি এডভাইজার অনির চৌধুরীর সঞ্চালনায় আলোচনা অনুষ্ঠানে প্যানেলিস্ট হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রী ড. দীপু মনি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, ‘মেটা’ এর গ্লোবাল হেড অব কানেক্টিভিটি এন্ড একসেস পলিসি মনিকা দেশাই এবং ‘আইটিইউ’ এর স্পেশাল ইনিসিয়েটিভ গিগাচিফ এলেক্স অং। 

সৌদিতে নিহতদের ক্ষতিপূরণ, আহতদের পুনর্বাসন চান এনসিপি নেতা …
  • ১৩ অক্টোবর ২০২৬
আফগানদের প্রশংসা করলেও লিটনের কণ্ঠে আক্ষেপ
  • ১৩ অক্টোবর ২০২৬
বিএনপির সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদ মারা গেছেন
  • ১৩ অক্টোবর ২০২৬
টেনিস কোর্টে বিবর্ণ দিন বাংলাদেশি খেলোয়াড়দের
  • ১৩ অক্টোবর ২০২৬
বিএনপি নেতার বাড়িতে সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, মামলায়…
  • ১৩ অক্টোবর ২০২৬
নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ে নতুন বেতন স্কেলে ৮৬ পদে …
  • ১৩ অক্টোবর ২০২৬