শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ আজ, দেখবেন যেভাবে

১৯ নভেম্বর ২০২১, ০২:০৫ PM

© প্রতীকী ছবি

বর্তমান শতাব্দীর দীর্ঘতম আংশিক চন্দ্রগ্রহণ হতে যাচ্ছে আজ শুক্রবার। গত ৫৮০ বছরের মধ্যে এত দীর্ঘ সময়ের জন্য চন্দ্রগ্রহণ আর হয়নি। সংবাদমাধ্যম বিবিসি ও দ্য নিউইয়র্ক টাইমস এ খবর জানিয়েছে।

সূর্য, পৃথিবী ও চাঁদ যখন একই সরলরেখায় চলে আসে, তখনই চন্দ্রগ্রহণ হয়। সূর্য ও চাঁদের মাঝখানে পৃথিবী চলে আসায় সূর্যের আলো পৃথিবীতে বাধাপ্রাপ্ত হয়ে চাঁদের ওপর পড়তে পারে না। চাঁদ যেহেতু সূর্যের আলোয় আলোকিত হয়, সেজন্য সূর্যের আলো পৃথিবীতে বাধা পেলে চন্দ্রগ্রহণ হয়। চন্দ্রগ্রহণের সময় আমরা চাঁদের পিঠে পৃথিবীর ছায়া দেখি।

তবে, চন্দ্রগ্রহণের সময় চাঁদ পুরোপুরি অন্ধকার হয়ে যায় না। পৃথিবীর বায়ুমণ্ডল ভেদ করে কিছুটা আলো চাঁদের ওপর পড়ে। তখন চাঁদ অনেকটা লালচে আকার ধারণ করে। এবারের চন্দ্রগ্রহণের সময় চাঁদের প্রায় ৯৭ শতাংশ পৃথিবীর ছায়ায় ঢেকে যাবে বলে বিজ্ঞানীরা জানিয়েছেন।

এবারের আংশিক চন্দ্রগ্রহণের হবে ছয় ঘণ্টার বেশি, যেটি গত ৫৮০ বছরের মধ্যে সবচেয়ে দীর্ঘতম সময়। আংশিক চন্দ্রগ্রহণের সময় চাঁদ অনেকটা লাল আকার ধারণ করবে। এ চন্দ্রগ্রহণ চলবে তিন ঘণ্টা আটাশ মিনিট তেইশ সেকেন্ড পর্যন্ত।

বাংলাদেশ সময় আজ শুক্রবার দুপুর ১টা ১৯ মিনিটে মূল চন্দ্রগ্রহণ শুরু হবে। এবারের চন্দ্রগ্রহণ সবচেয়ে বেশি দৃশ্যমান হবে উত্তর আমেরিকা থেকে। এ ছাড়া দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া ও এশিয়া থেকেও কিছুটা দেখা যাবে এ চন্দ্রগ্রহণ।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আকাশ পরিষ্কার থাকলে বাংলাদেশে চন্দ্রোদয়ের পর থেকে গ্রহণ শেষ হওয়া পর্যন্ত আংশিক দেখা যাবে। সে ক্ষেত্রে ঢাকা থেকে দেখা যাবে বিকেল ৫টা ১৩ মিনিট ৪২ সেকেন্ড থেকে সন্ধ্যা ৬টা ৫ মিনিট ৩০ সেকেন্ড পর্যন্ত।

তবে পৃথিবীর সব জায়গা থেকে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে না। তবে ইন্টারনেটে দেখা যাবে এই গ্রহণ। নাসার লাইভ স্ট্রিম দেখতে পাবেন এই লিংকে। 

ছাত্রলীগ নেতার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে বিপাকে ছাত্রদল নেতা…
  • ১৩ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পুলিশে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন আগামীকাল রাত ১২টা …
  • ১৩ অক্টোবর ২০২৬
গণঅভ্যুত্থানের যার চুলের স্পাইক নষ্ট হয়নি, পাঞ্জাবির আয়রনের…
  • ১৩ অক্টোবর ২০২৬
অপ্রতিম হত্যার দ্রুত বিচারের দাবিতে কুবিতে ফের মানববন্ধন
  • ১৩ অক্টোবর ২০২৬
একটা ন্যাশনাল পার্টির মুখপাত্র উপসচিব মর্যাদায় চাকরি করবে, …
  • ১৩ অক্টোবর ২০২৬
এনসিপিতে ‘সুপার সিক্স’ বলতে কোনো অস্তিত্ব নেই: সারোয়ার তুষার
  • ১৩ অক্টোবর ২০২৬