এখন থেকে ‘আকাশ’ এর বিল দেওয়া যাবে ‘ট্যাপে’

১৮ নভেম্বর ২০২১, ১২:০৩ PM
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ট্রাস্ট আজিয়াটা ডিজিটাল লিমিটেড এবং বেক্সিমকো কমিউনিকেশনস লিমিটেড এর প্রতিনিধিরা

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ট্রাস্ট আজিয়াটা ডিজিটাল লিমিটেড এবং বেক্সিমকো কমিউনিকেশনস লিমিটেড এর প্রতিনিধিরা © টিডিসি ফটো

এখন থেকে ডিরেক্ট টু হোম (ডিটিএইচ) সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ‘আকাশ’ এর গ্রাহকরা ঘরে বসেই কোন চার্জ ছাড়া মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (এমএফএস) মাধ্যমে বিল পরিশোধ করতে পারবেন। আর এটি করা যাবে ট্রাস্ট ব্যাংকের এমএফএস সেবা ট্রাস্ট আজিয়াটা পে বা ‘ট্যাপ’ অ্যাপ ব্যবহার করে। 

এর ফলে দেশের একমাত্র বৈধ ডিটিএইচ কোম্পানী ‘আকাশ’ এর সাড়ে চার লাখেরও বেশি গ্রাহকের মাসিক বিল পরিশোধের বিষয়টি আরও সহজ হলো।

বুধবার (১৭ নভেম্বর) এ উপলক্ষে রাজধানীর গুলশানে ট্রাস্ট আজিয়াটা ডিজিটাল লিমিটেড এবং বেক্সিমকো কমিউনিকেশনস লিমিটেড এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

বেক্সিমকো কমিউনিকেশন্সের হেড অফিসে অনুষ্ঠিত ওই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আকাশের চিফ অপারেটিং অফিসার মনোজ কুমার দোভাল, হেড অব মার্কেটিং অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট মুহাম্মদ আবুল খায়ের চৌধুরী, হেড অফ ফাইন্যান্স অ্যান্ড প্ল্যানিং জিয়া হাসান খান, প্ল্যানিং অ্যান্ড এসসিএম’র সিনিয়র ম্যানেজার মোহাম্মদ মোশাররফ হোসেন এবং পেমেন্ট পার্টনার ম্যানেজমেন্ট’র ম্যানেজার আবু সাইদ।

আরও উপস্থিত ছিলেন ‘ট্যাপ’ এর ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা দেওয়ান নাজমুল হাসান, ভাইস প্রেসিডেন্ট, কমার্শিয়াল শাহজালাল উদ্দিন, হেড অব কর্পোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড মিডিয়া রিলেশনস আশিকুর রহমান, হেড অব প্রোডাক্ট ম্যানেজমেন্ট মোঃ নজরুল ইসলাম জামান এবং আরএএফএম কনসালটেন্ট এফ. এম. ফজলে করিম।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেক্সিমকো কমিউনিকেশন্সের হেড অব মার্কেটিং অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট মুহাম্মদ আবুল খায়ের চৌধুরী বলেন, নগদ অর্থ লেনদেনের চেয়ে ডিজিটাল পেমেন্ট অনেক বেশি দ্রুত, নির্ভরযোগ্য এবং সুবিধাজনক। এখন ট্যাপ পেমেন্ট চালু করার ফলে আরও বেশি সংখ্যক গ্রাহক ক্যাশলেস পেমেন্ট পদ্ধতির সুবিধা পাবেন আশা করি। এর ফলে গ্রাহকরা বিল পরিশোধের অতিরিক্ত ঝামেলা ছাড়াই আকাশের মাধ্যমে টিভি দেখতে পারবেন নিশ্চিন্তে। 

অনুষ্ঠানে ‘ট্যাপ’ এর ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা দেওয়ান নাজমুল হাসান বলেন, আমরা বিশ্বাস করি এমএফএস সার্ভিস শুধুমাত্র টাকা পাঠানো বা উত্তোলনের জন্য নয়। ট্যাপ বাংলাদেশ এ প্রথমবারের মতো পেমেন্ট কে সার্ভিস হিসেবে বাংলাদেশের এমএফএস ব্যবহারকারীদের মাঝে পৌঁছে দিতে যাচ্ছে। তাই আমরা অত্যন্ত আনন্দিত ‘আকাশ’ এর গ্রাহকদের পেমেন্ট সার্ভিস হিসেবে কাজ করতে পেরে।

সংশ্লিষ্টরা জানায়, ট্যাপ অ্যাপ দিয়ে বিল দিতে হোমপেজের ‘বিল পেমেন্টস’ আইকনে ট্যাপ করে ‘টিভি/ডিটিএইচ’ অপশন থেকে ‘আকাশ’ নির্বাচন করতে হবে। এরপর গ্রাহককে আইডি এবং টাকার পরিমাণ উল্লেখ করে সবশেষে ট্যাপ পিন দিলেই পেমেন্ট সম্পন্ন হবে। পেমেন্ট সফল হলে সাথে সাথেই কনফার্মেশন এসএমএস পাবেন গ্রাহকরা। এছাড়া গ্রাহকরা *৭৩৩# ইউএসডি কোডের মাধ্যমেও তাদের বিল পরিশোধ করতে পারবেন।

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ থেকে ফিড নিয়ে ২০১৯ সালের মে মাসে সেবা প্রদান শুরু করে ‘আকাশ’। দেশের ৬৪ জেলায় সর্বোচ্চ মানের ছবি ও শব্দসহ সেবা দিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি। আকাশ এর বেসিক ও রেগুলার সংযোগের এককালীন মূল্য যথাক্রমে ৩ হাজার ৯৯৯ টাকা এবং ৪ হাজার ৪৯৯ টাকা। 

ঢাবির এক হল থেকে ৫ সংসদ সদস্য, গ্রুপ ছবি তুললেন সংসদে গিয়ে
  • ১২ মার্চ ২০২৬
ভিজিএফ’র তালিকা তৈরিতে অনিয়মের অভিযোগ তুলে ইউপি চেয়ারম্যানে…
  • ১২ মার্চ ২০২৬
ছাত্রজনতা চুপ্পুকেও সরাতে চাইলেও বিএনপি সংবিধানের অজুহাত দি…
  • ১২ মার্চ ২০২৬
ফিনালিসিমার ভেন্যু চূড়ান্ত
  • ১২ মার্চ ২০২৬
পাবনায় কৃষকের ৭ বিঘা জমির তরমুজের গাছ উপড়ে ফেলল দুর্বৃত্তরা
  • ১২ মার্চ ২০২৬
জনবল নিয়োগ দেবে ব্র্যাক, আবেদন শেষ ১৭ মার্চ
  • ১২ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081