২০২৫ সালের মধ্যে প্রত্যন্ত অঞ্চলেও মিলবে ব্রডব্যান্ড সেবা: পলক

১৭ নভেম্বর ২০২১, ১২:৪৩ AM
 জুনাইদ আহমেদ পলক

জুনাইদ আহমেদ পলক © ফাইল ফটো

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, আগামী ২০২৫ সালের মধ্যে দেশের প্রত্যন্ত অঞ্চলসহ সকল এলকায় ব্রডব্যান্ড ইন্টারনেটে সংযুক্ত করা হবে। একইসাথে সরকার গ্রামীণ অর্থনীতি চাঙ্গা করতে ডিজিটাল অন্তর্ভুক্তিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

মঙ্গলবার (১৬ নভেম্বর) প্রোগ্রাম অন ফ্রন্টিয়ার টেকনোলজি পলিসি এক্সপেরিমেন্টেশন এন্ড রেগুলেটরি সেন্ডবক্সেস ইন এশিয়া এন্ড দ্য প্যাসিফিক বাই ইউনাইটেড ন্যাশন ডিপার্টমেন্ট অভ্ ইকোনমি এন্ড সোশ্যাল এফেয়ার্স শীর্ষক ওয়েবিনারে অনলাইনে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

পলক বলেন, কোভিড সময়ে দেশে টেলিহেলথের বিকাশ ঘটেছে ৩০০ শতাংশের বেশি। ভিডিও কনফারেন্সিং, টেস্ট রিপোর্ট শেয়ারিং, বিশেষজ্ঞ চিকিৎসকদের সেবা পেতে এই সময়ে গড়ে উঠেছে ১৩ হাজার কমিউনিটি হেলথ ক্লিনিক। এর ৯৮ শতাংশই সংযুক্ত হন মোবাইলে।

প্রতিমন্ত্রী আরও বলেন, নতুন প্রজন্ম যেন এআর, ভিআর, রোবটিকস, আইওটি ও ব্লক চেইন প্রযুক্তির মতো ফ্রন্টিয়ার টেকনোলজির সঙ্গে সহজেই পরিচিত হতে পারে এ জন্য দেশজুড়ে ৩০০ স্কুল অভ্ ফিউচার স্থাপন করা হচ্ছে। এর মাধ্যমে তারা প্রযুক্তিজ্ঞান আহরণ করে নিজেদের দক্ষ করে তুলতে সক্ষম হবে।

ওয়েবিনারে বিটিআরসির ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র, এটুআইয়ের পলিসি অ্যাডভাইজার আনীর চৌধুরী প্রমুখ যুক্ত ছিলেন। 

দুর্নীতির অভিযোগে দিনাজপুর শিক্ষা বোর্ডে দুদকের অভিযান
  • ১৩ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক সম্মেলন ও ফার্মা ফেস্টের মাধ্যমে ফার্মাসিউটিক্য…
  • ১৩ অক্টোবর ২০২৬
আমি এমন কোনো বিবৃতি দেইনি: চুয়েট ভিসি
  • ১৩ অক্টোবর ২০২৬
ছাত্রলীগ নেতার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে বিপাকে ছাত্রদল নেতা…
  • ১৩ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পুলিশে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন আগামীকাল রাত ১২টা …
  • ১৩ অক্টোবর ২০২৬
গণঅভ্যুত্থানের যার চুলের স্পাইক নষ্ট হয়নি, পাঞ্জাবির আয়রনের…
  • ১৩ অক্টোবর ২০২৬