জয়ের ‘অ্যাসোসিও লিডারশিপ অ্যাওয়ার্ড-২০২১’ পুরস্কার অর্জনে আওয়ামী লীগের অভিনন্দন

১৩ নভেম্বর ২০২১, ০৯:৫৬ PM
সজীব ওয়াজেদ জয়

সজীব ওয়াজেদ জয় © ফাইল ফটো

‘অ্যাসোসিও লিডারশিপ অ্যাওয়ার্ড-২০২১’ পুরস্কার লাভ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে
আওয়ামী লীগ।

শনিবার (১৩ নভেম্বর)  সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলের পক্ষ থেকে এক বিবৃতিতে এ অভিনন্দন জানান।

তিনি বলেন, ‘অ্যাসোসিও লিডারশিপ অ্যাওয়ার্ড-২০২১’ পুরস্কার লাভ করায় আমরা বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে আগামীর বাংলাদেশের স্বাপ্নিক নেতৃত্ব সজীব ওয়াজেদ জয়কে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানাই।’

বিবৃতিতে ওবায়দুল কাদের আরও বলেন, এদেশের প্রতিটি অর্জনের সঙ্গে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের বলিষ্ঠ অবদান রয়েছে। ‘অ্যাসোসিও লিডারশিপ অ্যাওয়ার্ড-২০২১’ প্রাপ্তির মধ্য দিয়ে সজীব ওয়াজেদ জয় বাঙালি জাতিকে গর্বিত করেছেন এবং বিশ্ব সভায় বাংলাদেশকে অনন্য মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন। পরিবর্তনশীল পৃথিবীর সাথে তাল মিলিয়ে বাংলাদেশ বিনির্মাণে নিরবে-নিঃশব্দে অনন্য ভূমিকা রেখে যাচ্ছেন আইসিটি বিপ্লবের স্থপতি সজীব ওয়াজেদ জয়। তার প্রচেষ্টাই এক সময়ের স্বপ্ন আজ বাস্তবে রূপ লাভ করেছে।’

উল্লেখ্য, দেশের তথ্য প্রযুক্তি খাতে বৈপ্লবিক পরিবর্তন ও অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এশিয়ান-ওশেনিয়ান কম্পিউটিং ওর্গানাইজেশন (অ্যাসোসিও) সজীব ওয়াজেদ জয়কে এ পুরস্কার প্রদান করে।

‘তথ্য-প্রমাণ থাকলে হাজির করুন’— ছাত্রদল নেতা মুসা হত্যা নিয়…
  • ১৩ আগস্ট ২০২৬
কৃষি সচিব হিসেবে দায়িত্ব নিলেন মো. সেলিম খান
  • ১৩ আগস্ট ২০২৬
ফাইনালের দিন আর্জেন্টিনার ড্রেসিংরুমের চাঞ্চল্যকর তথ্য ফাঁস
  • ১২ আগস্ট ২০২৬
ভূমিকম্পে দুই শতাধিক মৃত্যু, ৩ দিনের জাতীয় শোক ঘোষণা করল ক…
  • ১২ আগস্ট ২০২৬
৬ জেলায় রাতের মধ্যেই বজ্রবৃষ্টির শঙ্কা
  • ১২ আগস্ট ২০২৬
অস্ট্রিয়ায় স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নারী শিক্ষার্থী…
  • ১২ আগস্ট ২০২৬