ডেটা ছাড়াই ব্যবহার করা যাবে ফেসবুক-মেসেঞ্জার

০৯ নভেম্বর ২০২১, ০৫:১৪ PM
অনুষ্ঠানে অতিথিবৃন্দ

অনুষ্ঠানে অতিথিবৃন্দ © সংগৃহীত

মোবাইল ফোনে ডেটা (ইন্টারনেট) ছাড়াই ফেসবুক-মেসেঞ্জার ব্যবহারের সুযোগ করে দিলো বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এর ফলে এখন থেকে কোন ডেটা প্যাকেজ ক্রয় করা না থাকলেও গ্রাহকেরা শিক্ষা, স্বাস্থ্য এবং চাকরি সংক্রান্ত প্রয়োজনীয় বিষয়ের খোঁজ করতে পারবেন।

মঙ্গলবার (৯ নভেম্বর) বিটিআরসির সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এই সেবা উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। অনুষ্ঠানে মোবাইল ডেটা প্যাকেজ নির্দেশিকাও প্রকাশ করে বিটিআরসি।

সংস্থাটির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার ছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. খলিলুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে মোস্তাফা জব্বার বলেন, ‘ইন্টারনেট ছাড়া ফেসবুক ব্যবহার একটি অসাধারণ উদ্যোগ। প্রান্তিক জনগণের তথ্য আদান-প্রদান এবং কানেকটিভিটি নিশ্চিত করে ডিজিটাল ডিভাইড কমাতে এটি সহায়তা করবে।’

সম্মেলনে আরো জানানো হয়, ইন্টারনেটে না থাকলেও গ্রাহকরা যেন নিরবচ্ছিন্নভাবে কানেক্টেড থাকতে পারেন, এ জন্য মেটার (ফেসবুক) সঙ্গে পার্টনারশিপে টেক্সট-অনলি ফেসবুক ও ডিসকভার চালু করলো গ্রামীণফোন। গ্রাহকরা ডিসকভারের মাধ্যমে লো-ব্যান্ডউইথ ফিচার ব্যবহারের সুযোগ পাবেন ।

এই সেবা আপাতত শুধু গ্রামীণফোন ব্যবহারকারীরা পাবেন বলে সম্মেলনে জানানো হয়।

ছাত্রলীগ নেতার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে বিপাকে ছাত্রদল নেতা…
  • ১৩ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পুলিশে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন আগামীকাল রাত ১২টা …
  • ১৩ অক্টোবর ২০২৬
গণঅভ্যুত্থানের যার চুলের স্পাইক নষ্ট হয়নি, পাঞ্জাবির আয়রনের…
  • ১৩ অক্টোবর ২০২৬
অপ্রতিম হত্যার দ্রুত বিচারের দাবিতে কুবিতে ফের মানববন্ধন
  • ১৩ অক্টোবর ২০২৬
একটা ন্যাশনাল পার্টির মুখপাত্র উপসচিব মর্যাদায় চাকরি করবে, …
  • ১৩ অক্টোবর ২০২৬
এনসিপিতে ‘সুপার সিক্স’ বলতে কোনো অস্তিত্ব নেই: সারোয়ার তুষার
  • ১৩ অক্টোবর ২০২৬