বার্তা পেয়েও নতুন ফিচার চালু না করলে বন্ধ হবে অ্যাকাউন্ট

২৮ অক্টোবর ২০২১, ০৩:৩৬ PM
যাদের ফেসবুক অ্যাকাউন্ট বেশি মানুষের কাছে পৌঁছাতে পারে তারাই ফেসবুক প্রোটেক্ট করার বার্তা পেয়েছেন। ক্রমান্বয়ে সবার জন্য এ ফিচার চালু করবে ফেসবুক

যাদের ফেসবুক অ্যাকাউন্ট বেশি মানুষের কাছে পৌঁছাতে পারে তারাই ফেসবুক প্রোটেক্ট করার বার্তা পেয়েছেন। ক্রমান্বয়ে সবার জন্য এ ফিচার চালু করবে ফেসবুক © ফাইল ছবি

২৮ অক্টোবরের মধ্যে ‘ফেসবুক প্রোটেক্ট’ নামে একটি টার্ন অন করতে হবে নয়তো অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে- সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ কিছুদিন ধরেই এমন বার্তা নিয়ে আলোচনা চলছে। বিষয়টি নিয়ে ইতোমধ্যে গণমাধ্যমগুলোতেও খবর প্রকাশিত হয়েছে, ছড়িয়েছে অনেক গুজবও।

তবে ফেসবুক ওয়েবসাইটে সর্বশেষ প্রকাশিত বার্তায় ফিচার চালুর ওই বাধ্যবাধকতা সবার জন্য নয় বলে জানা গেছে। নতুন বার্তায় বলা হয়েছে, আইডিতে ভুয়া বা অন্য নাম ব্যবহার করলে, অবৈধ কিছু পোস্ট, ‘কমিউনিটি স্ট্যান্ডার্ড’ লঙ্ঘন, কিংবা কাউকে হয়রানি করলে বন্ধ হতে পারে আপনার অ্যাকাউন্ট।

এর বাইরে যদি আপনার অ্যাকাউন্টের কোনো ত্রুটি থাকে তবে সে ক্ষেত্রেও অ্যাকাউন্ট বন্ধ হতে পারে। ২৮ অক্টোবর যদি ফেসবুক আপনার অ্যাকাউন্টে এমন কোনো ত্রুটি খুঁজে পায় তাহলে সেদিনও বন্ধ হতে পারে আপনার অ্যাকাউন্ট।

ফেসবুকে এ সংক্রান্ত একটি নোটিফিকেশন পেয়েছেন অনেক ব্যবহারকারী। যারা এ ধরনের বার্তা পেয়েছেন তাদের বাধ্যতামূলকভাবে ওই ফিচার চালু করতে হবে। তা না হলে ২৮ অক্টোবর থেকে প্রবেশ করতে পারবেন না ব্যবহারকারীরা। মূলত যাদের ফেসবুক অ্যাকাউন্ট বেশি মানুষের কাছে পৌঁছাতে পারে তারাই ফেসবুক প্রোটেক্ট করার বার্তা পেয়েছেন। ক্রমান্বয়ে সবার জন্য এ ফিচার চালু করবে ফেসবুক।

এ ব্যাপারে ফেসবুকের ওয়েবসাইটে বলা হয়েছে, বেশ কিছু অ্যাকাউন্টকে বাড়তি নিরাপত্তা দিতে তারা নতুন এই ফিচারটি তৈরি করেছে। যার নাম দেওয়া হয়েছে ফেসবুক প্রোটেক্ট। এটি একটি ভলানটারি (ঐচ্ছিক) প্রোগ্রাম যা নির্বাচনী প্রার্থী, তাদের প্রচারণা এবং নির্বাচিত প্রতিনিধিদের অ্যাকাউন্টকে বাড়তি সুরক্ষা দেবে।

প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্র ও জার্মানির নির্বাচনের সময় সেখানকার প্রার্থীদের ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সুরক্ষায় এই প্রোগ্রামটি তৈরি করা হয়েছিল। পরে এটি কানাডাতেও চালু করা হয়। তবে ২০২১ সালে এটি বিশ্বের অন্যান্য দেশের জন্য সরবরাহ করা হবে বলেও জানানো হয়।

সেলস এক্সিকিউটিভ নিয়োগ দেবে সজীব গ্রুপ, কর্মস্থল ঢাকার ফার…
  • ২০ মার্চ ২০২৬
জুলাই যোদ্ধা শহীদ তারিকের পরিবারের পাশে ছাত্রদল নেতা রিংকু
  • ২০ মার্চ ২০২৬
ঢাবির সাবেক ভিসি আখতারুজ্জামান-হাসনাতের অনাকাঙ্ক্ষিত সাক্ষা…
  • ২০ মার্চ ২০২৬
ভূমিকম্পে চাপা পড়া বারদুয়ারী মসজিদ, স্বপ্নের সূত্রে খুঁজে প…
  • ২০ মার্চ ২০২৬
নবীজী (সা.) ও সাহাবাদের জীবনে ঈদ: আনন্দ, ইবাদত ও মানবিকতার …
  • ২০ মার্চ ২০২৬
ইরানি বিপ্লবী গার্ডের মুখপাত্র জেনারেল নায়িনি নিহত
  • ২০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence