সমাধানে কাজ চলছে জানালো ফেসবুক

০৪ অক্টোবর ২০২১, ১১:২৪ PM
ফেসবুক ডাউন

ফেসবুক ডাউন © লোগো

বাংলাদেশ সময় সোমবার (৪ অক্টোবর) রাত সাড়ে ৯টার পর থেকে বিশ্বজুড়ে ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামে বড় ধরনের বিভ্রাট দেখা দিয়েছে। এছাড়া ফেসবুকের মালিকানাধীন অন্যান্য অ্যাপ ব্যবহার করতে গিয়েও সমস্যার সম্মুখীন হচ্ছেন ব্যবহারকারীরা।

ফেসবুক এক বিবৃতিতে জানায়, কিছু ব্যবহারকারী আমাদের অ্যাপগুলোতে প্রবেশ করতে পারছেন না বলে জানতে পেরেছি। যত দ্রুত সম্ভব সব স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে কাজ করছি। অসুবিধার জন্য আমরা ক্ষমাপ্রার্থী।

ব্রিটিশ সংবাদমাধ্যম ইনডিপেনডেন্ট এক প্রতিবেদনে জানায়, স্থানীয় সময় সোম বিকাল ৫টার কিছুক্ষণ আগে (বাংলাদেশ সময় রাত ১০টা) ফেসবুকের মালিকানাধীন সব অ্যাপ স্থবির হয়ে পড়ে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত এ সমস্যা চলছে।

বিভ্রাটের কারণে ফেসবুকে প্রবেশ করতে চাইলে এরর দেখাচ্ছে। কোনও কোনও ব্যবহারকারী ‘ব্রাউজার কানেক্ট করা যায়নি’ বার্তা পাচ্ছেন। অন্যদিকে হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামে প্রবেশ করা যাচ্ছে। তবে নতুন কোনও কনটেন্ট আসছে না। এছাড়া প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে কোনও মেসেজও আদান-প্রদান করতে পারছেন না ব্যবহারকারীরা।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বলছে এটা ফেসবুকের মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর বড় ধরনের বিভ্রাট, যা গত কয়েক বছরে দেখা যায়নি। এখন পর্যন্ত জানা যায়নি বিভ্রাটের কারণ। 

বাংলাদেশ আইআইজি (ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে) ফোরামের মহাসচিব আহমেদ জুনায়েদ বলেন, বাংলাদেশ সময় রাত ৯টা ৪০ মিনিট থেকে ফেসবুক, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ ডাউন। বিশ্বব্যাপী ফেসবুক কখনও ডাউন হতে দেখিনি। তিনি জানান, এটি একটি বিরল ঘটনা।

ড্যাফোডিল কর্মচারীর ৭ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ বাড়িওয়ালা…
  • ০৭ এপ্রিল ২০২৬
নয়া জ্বালানি ব্যবস্থা গড়তে চান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং
  • ০৭ এপ্রিল ২০২৬
ট্রাম্পের যুদ্ধাপরাধ নিয়ে সতর্ক হতে বললেন মার্কিন সিনেটর
  • ০৭ এপ্রিল ২০২৬
নবম শ্রেণির ছাত্রীকে ৫ ঘণ্টা আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিয…
  • ০৭ এপ্রিল ২০২৬
সরকারের সমালোচনা করায় নারী কর্মী আটক, ‘অগণতান্ত্রিক আচরণ’ আ…
  • ০৭ এপ্রিল ২০২৬
সুযোগ থাকলে ইরানের তেল দখল করে নিতাম, কিন্তু আমেরিকানরা চায়…
  • ০৭ এপ্রিল ২০২৬
close