৪র্থ বাংলাদেশ রোবট অলিম্পিয়াড এর সমাপনী পর্ব আগামী ২৭ সেপ্টেম্বর

২৬ সেপ্টেম্বর ২০২১, ১০:৪২ AM
আগামী ২৭ সেপ্টেম্বর, সোমবার বিকেল ৩:০০টার সময় অনলাইনে প্রোগ্রামটি অনুষ্ঠিত হবে

আগামী ২৭ সেপ্টেম্বর, সোমবার বিকেল ৩:০০টার সময় অনলাইনে প্রোগ্রামটি অনুষ্ঠিত হবে © ফাইল ফটো

আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশ দলের ধারাবাহিক সাফল্যের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদেরকে রোবটিক্সের প্রতি আগ্রহী করে তুলতে দেশে চতুর্থবারের মত অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ রোবট অলিম্পিয়াড-২০২১। কোভিড-১৯-এর বর্তমান পরিস্থিতিতে প্রতিযোগিতাটি এবার অনুুষ্ঠিত হয়েছে অনলাইনে।

আগামী ২৭ সেপ্টেম্বর, সোমবার বিকেল ৩:০০টার সময় অনলাইনে বাংলাদেশ রোবট অলিম্পিয়াড ২০২১-এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জনাব জুনাইদ আহ্‌মেদ পলক,এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু। । উক্ত সমাপনী অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এর নির্বাহী পরিচালক  ড. মোঃ আব্দুল মান্নান, পিএএ।

উল্লেখ্য, ৪র্থ বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের আয়োজক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ,ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোবটিক্স এন্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক, বাস্তবায়ন সহযোগী বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল।

 

বঙ্গবন্ধু হলের নাম পুনর্বহালের দাবি জানালেন জাবি অধ্যাপক শা…
  • ২৭ জুন ২০২৬
রংপুর মেডিকেল কলেজে ছাত্রশিবিরের ফল উৎসব
  • ২৭ জুন ২০২৬
‘জাপানি ইঞ্জিন’ নিয়ে ব্রাজিলকে সতর্ক থাকতে বললেন মিলিতাও
  • ২৭ জুন ২০২৬
সড়ক দুর্ঘটনার কবলে সাংবাদিক অলিউল্লাহ নোমান
  • ২৭ জুন ২০২৬
পাগলা মসজিদের ১৩ দানবক্সে পাওয়া গেল ১৪ কোটি ৭০ লাখ টাকা, শে…
  • ২৭ জুন ২০২৬
‘দাম্পত্য পরামর্শক’ চিকিৎসক দম্পতি সুষমা-কুশালের বিচ্ছেদ, ন…
  • ২৭ জুন ২০২৬