বাংলায় শেখা যাবে স্ক্র্যাচ প্রোগ্রামিং

২৪ সেপ্টেম্বর ২০২১, ০৯:৫৪ PM
বাংলায় শেখা যাবে স্ক্র্যাচ প্রোগ্রামিং

বাংলায় শেখা যাবে স্ক্র্যাচ প্রোগ্রামিং © সংগৃহীত

দেশের স্কুল-কলেজের শিক্ষার্থীদের মধ্যে প্রোগ্রামিং চর্চাকে জনপ্রিয় এবং সহজতর করে তোলার লক্ষ্যে স্ক্র্যাচ প্রোগ্রামিংয়ের ভাষাকে বাংলায় ভাষান্তর করা হয়েছে। এর ফলে বড়দের পাশাপাশি স্কুল কলেজের শিক্ষার্থীও খুব সহজে বাংলা ভাষায় প্রোগ্রামিং শিখতে পারবে। শিক্ষার্থীদের জন্য প্রোগ্রামিং শিক্ষা ও চর্চার বিষয়টি আরো সহজ ও আকর্ষনীয় করার উদ্দেশ্যেই স্ক্র্যাচের ওয়েবসাইটে বাংলা ভাষাকে যুক্ত করা হয়েছে।

শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে অনলাইনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এ প্রোগ্রামিং কার্যক্রম উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসোসিও-এর প্রাক্তন চেয়ারম্যান আব্দুল্লাহ এইচ কাফি এবং সভাপতিত্ব করেন অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল।

এ সময় স্বাগত বক্তব্য প্রদান করেন কম্পিউটার সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মমলুক ছাবির আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে মোস্তাফা জব্বার বলেন, বাংলা ভাষার জন্য আজকের দিনটি মাইলফলক হয়ে থাকবে। ছোটদের প্রোগ্রামিং শেখার জন্য একটি হাতিয়ার হতে পারে এই স্ক্র্যাচ’র বাংলা প্রোগ্রামিং। যে কোন শিশু প্রোগ্রামিংয়ে দক্ষ হওয়ার জন্য স্ক্র্যাচ দিয়েই তার প্রোগ্রামিং যাত্রা শুরু করতে পারে।’

মন্ত্রী আরও বলেন , সাধারণত দেখা যায় স্নাতক পর্যায়ে গিয়ে শিক্ষার্থীরা প্রোগ্রামিং শেখার আগ্রহ পায় না। মাতৃভাষায় প্রোগ্রামিং শিক্ষা শিশুদের এই ভীতি দূর করবে। এই প্রচেষ্টা আমাদের সামনের পথ চলাকে আরো মসৃণ করবে।

আব্দুল্লাহ এইচ কাফি তার বক্তব্যে বলেন, এখন শেখার বিষয়গুলো বাংলাতে হচ্ছে যা আমাদের এই মানব সম্পদ উন্নয়নের উদ্যোগকে অনেকটা এগিয়ে নিতে সহায়তা করবে। আমাদের দেশে প্রোগ্রামিং শুধু বড়রা নয় ছোটরাও শিখবে, নিজের ভাষায় এবং আনন্দের সঙ্গে স্ক্র্যাচ ওয়েবসাইটের মাধ্যমে।

সভাপ্রতির বক্তব্যে ড. মুহম্মদ জাফর ইকবাল এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বাংলা ভাষায় প্রোগ্রামিং শেখার একটা প্লাটফর্ম করতে পেরেছি এটাই সব থেকে বড় ব্যাপার। কোন ভালো কিছু করার ক্ষেত্রে লজ্জা-ঘৃণা-ভয় এই তিন থাকতে নয়। এগুলোকে পেছনে ফেলে সামনে এগিয়ে যেতে হবে। তিনি আশা করেন ভবিষ্যতে এই ধরনের কাজে প্রাতিষ্ঠানিক সহযোগিতা পাওয়া যাবে।

বিশ্বকাপের জন্য ৫৫ জনের প্রাথমিক তালিকা জমা স্কালোনির
  • ৩১ মার্চ ২০২৬
বেসরকারি মেডিকেলের ভর্তি কার্যক্রম শেষ হচ্ছে আজ
  • ৩১ মার্চ ২০২৬
চমক রেখে বাংলাদেশের বিপক্ষে দল ঘোষণা করল নিউজিল্যান্ড
  • ৩১ মার্চ ২০২৬
নিজেকে ‘স্মার্ট’ করে তোলার ১০ কার্যকর কৌশল
  • ৩১ মার্চ ২০২৬
মেসিকে নিয়ে সুখবর দিলেন লিওনেল স্কালোনি
  • ৩১ মার্চ ২০২৬
যেকারণে নাসিম শাহকে ২ কোটি রুপি জরিমানা করল পিসিবি
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence