‘ইভ্যালির গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার বিষয়ে ভাবছে সরকার’

২২ সেপ্টেম্বর ২০২১, ০৭:২৩ PM
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি © ফাইল ফটো

অনলাইন কেনাকাটার সাইট ইভ্যালির গ্রাহকরা যেন টাকা ফেরত পান-সেই চিন্তা-ভাবনা করা হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বুধবার (২২ সেপ্টেম্বর) রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সম্মেলন কক্ষে ‘সোর্সিং বাংলাদেশ ২০২১-ভার্চুয়াল সংস্করণ’ অনলাইন মেলা উপলক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দেশে বর্তমানে প্রায় ৩০ হাজার অনলাইন প্রতিষ্ঠান রয়েছে। যার মধ্যে মাত্র ১০-১২টির বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তাই সামগ্রিকভাবে অনলাইন প্রতিষ্ঠানকে খারাপ বলা যাবে না। এর আগে দেখেছি- ডেসটিনির মতো প্রতিষ্ঠানের সম্পদ কাজে লাগানো হয়নি। সেগুলো অন্যরা ভোগদখল করছে। অথচ লাখ লাখ গ্রাহক তাদের পাওনা বুঝে পায়নি। ইভ্যালির ক্ষেত্রেও যেন এমনটা না হয়, গ্রাহকরা যেন টাকা ফেরত পায়- সেই বিষয়ে চিন্তা-ভাবনা করছে সরকার।

বাণিজ্যমন্ত্রী বলেন, ইভ্যালির সিইও ও চেয়ারম্যানকে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে। এটা কোনো সমাধান নয়। গ্রাহকরা যেন তাদের টাকা ফেরত পায়, আবার অভিযুক্তরাও যেন শাস্তি পায়-উভয় বিষয়েই পদক্ষেপ নিতে হবে। বাণিজ্যসহ চার মন্ত্রণালয়ে (অর্থ, বাণিজ্য, আইন ও স্বরাষ্ট্র) বিষয়টি নিয়ে কথা বলছি।

সংবাদ সম্মেলনে বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ, ইপিবির ভাইস চেয়ারম্যান এএইচএম আহসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সেলস এক্সিকিউটিভ নিয়োগ দেবে সজীব গ্রুপ, কর্মস্থল ঢাকার ফার…
  • ২০ মার্চ ২০২৬
জুলাই যোদ্ধা শহীদ তারিকের পরিবারের পাশে ছাত্রদল নেতা রিংকু
  • ২০ মার্চ ২০২৬
ঢাবির সাবেক ভিসি আখতারুজ্জামান-হাসনাতের অনাকাঙ্ক্ষিত সাক্ষা…
  • ২০ মার্চ ২০২৬
ভূমিকম্পে চাপা পড়া বারদুয়ারী মসজিদ, স্বপ্নের সূত্রে খুঁজে প…
  • ২০ মার্চ ২০২৬
নবীজী (সা.) ও সাহাবাদের জীবনে ঈদ: আনন্দ, ইবাদত ও মানবিকতার …
  • ২০ মার্চ ২০২৬
ইরানি বিপ্লবী গার্ডের মুখপাত্র জেনারেল নায়িনি নিহত
  • ২০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence