মুখ দিয়ে নিয়ন্ত্রণ করা যাবে ফোন

১৮ আগস্ট ২০২১, ১০:৫৯ AM
প্রতীকী

প্রতীকী © সংগৃহীত

অ্যান্ড্রয়েড ১২-এর চতুর্থ বেটা সংস্করণের অংশ হিসেবে অ্যান্ড্রয়েড অ্যাক্সেসিবিলিটি শ্যুটের বেটা সংস্করণে ফোনকে নতুনভাবে নিয়ন্ত্রণের সুযোগ আনা হয়েছে। এ পদ্ধতিতে মুখ দিয়ে নিয়ন্ত্রণ করা যাবে ফোন। -খবর এনগ্যাজেটের

প্রতিবেদনে বলা হয়, ‘ক্যামেরা সুইচেস’ নামের নতুন অ্যাক্সেসিবিলিটি ফিচারের মাধ্যমে ব্যবহারকারীর মুখ দিয়েই ফোন নিয়ন্ত্রণ করা যাবে। ব্যবহারকারী হাসি দিলে কিংবা চোখের ভ্রু উপরে উঠালে ফোনের নোটিফিকেশন প্যানেল অথবা কুইক সেটিংস ওপেন হবে। এছাড়া হা করলে আগে বা পিছে স্ক্রল হবে।

এক্সডিএ ডেভেলপারসে বলা হয়েছে, নতুন এই আপডেটের মাধ্যমে মুখের ছয়টি অভিব্যক্তির মাধ্যমে ফোনে এক ডজনের অধিক কাজ করা যাবে। রয়েছে মুখের নড়াচড়ার আকার সনাক্তের সুবিধা, যার মাধ্যমে অহেতুক কোনো অ্যাকশন চালু রোধ করা যাবে।

অ্যান্ড্রয়েড অ্যাক্সেসিবিলিটি শ্যুটের সুইচ অ্যাক্সেস ফিচারের উপর ভিত্তি করে ক্যামের সুইচেস তৈরি করা হয়েছে। টাচস্ক্রিণ ব্যবহার ছাড়াই সুইচ অ্যাক্সেস ফিচারে ডিভাইসে বেশকিছু কাজ করা যায়।

টোরি পেনসো থেকে কাতিয়া গার্সিয়া, বিশ্বকাপে আলো ছড়াচ্ছেন …
  • ২৭ জুন ২০২৬
একাধিক পরিবর্তন নিয়ে সকালে জর্ডানের বিপক্ষে মাঠে নামছে আর্জ…
  • ২৭ জুন ২০২৬
দেশে দ্বন্দ্ব, ইতালিতে গিয়ে স্বামী-স্ত্রী- সন্তানকে হত্যা, …
  • ২৭ জুন ২০২৬
বিশ্বকাপ উন্মাদনায় তিতুমীরে নেই বড় পর্দার আয়োজন, আক্ষেপ শিক…
  • ২৭ জুন ২০২৬
অনুদানের তালিকায় জামায়াত এমপির মেয়ের নাম দুইবার
  • ২৭ জুন ২০২৬
২০৩৮ ফিফা বিশ্বকাপের আয়োজক হতে চায় যুক্তরাষ্ট্র
  • ২৭ জুন ২০২৬