ই-অরেঞ্জের বিরুদ্ধে মামলা, কারাগারে দুই মালিক

১৭ আগস্ট ২০২১, ০৭:০৮ PM
ই-অরেঞ্জের বিরুদ্ধে মামলা, কারাগারে দুই মালিক

ই-অরেঞ্জের বিরুদ্ধে মামলা, কারাগারে দুই মালিক © ফাইল ছবি

ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের বিরুদ্ধে প্রতারণার মামলা করেছেন একজন গ্রাহক। পণ্যের নগদ টাকা নিয়ে মাসের পর মাস পণ্য না দেওয়ায় মামলাটি করা হয়। আজ মঙ্গলবার সকালে গুলশান থানায় এ মামলা করা হয়।

এদিন সকালে গুলশান থানায় মামলা দায়েরের পর বিকালে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবুবকর সিদ্দিকের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন প্রতিষ্ঠানটির মালিক সোনিয়া মেহজাবিন ও তার স্বামী মাসুকুর রহমান।

পরে শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে তাদের দুজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

দেখুন: উধাও ই-কমার্স কোম্পানী ই-অরেঞ্জ

এর আগে, ১১০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে গুলশান থানায় ই-অরেঞ্জের পাঁচ মালিক-পরিচালকের বিরুদ্ধে মামলা করেন তাহেরুল ইসলাম নামের এক ব্যক্তি। ৩৭ জন গ্রাহকের পক্ষে তিনি এই মামলা করেন বলে গুলশান থানার ওসি আবুল হাসান জানান।

মামলায় অর্থ আত্মসাৎকারী হিসেবে যেসব আসামির কথা উল্লেখ করা হয়েছে তারা হলেন- মাসুকুর রহমান, আমানউল্ল্যাহ, বিথী আক্তার, কাউসার আহমেদ, সোনিয়া মেহজাবিনসহ আরও কয়েকজন। মামলার এজাহারে উল্লেখিত আসামিদের প্রত্যেককেই ই-অরেঞ্জের মালিক বলে দাবি করা হয়েছে।

কল সেন্টার এক্সিকিউটিভ নিয়োগ দেবে ভিভো, পদ ১০, আবেদন শেষ ১১…
  • ২০ মার্চ ২০২৬
বুটেক্সের ভিন্নধর্মাবলম্বী শিক্ষার্থীদের ঈদ ঘিরে অনুভূতি
  • ২০ মার্চ ২০২৬
তারাবির ইমামতিকালে মস্তিষ্কে রক্তক্ষণ, দুদিন পর চলে গেলেন ম…
  • ২০ মার্চ ২০২৬
স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে গ্লাসগো ইউনিভার্সিটি, করুন আব…
  • ২০ মার্চ ২০২৬
ঈদকে কেন্দ্র করে ঢাকা কলেজের ছাত্রনেতাদের ভাবনা
  • ২০ মার্চ ২০২৬
শৈশবের ঈদ কি হারিয়ে যাচ্ছে?
  • ২০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence