ইভ্যালির অফিস খুলছে

১৬ আগস্ট ২০২১, ০৮:৩৭ AM
লোগো

লোগো © ফাইল ফটো

স্বাস্থ্যবিধি মেনে আগামী রবিবার (২২ আগস্ট) থেকে অনলাইন ভিত্তিক বাণিজ্য প্ল্যাটফর্ম ইভ্যালির অফিস সশরীরে খুলবে। এরপর থেকে কাস্টমার সেবার জন্য গ্রাহকদের সশরীরের গিয়ে এপয়েন্টমেন্ট নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

রবিবার ইভ্যালির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল নিজের ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে এ তথ্য জানিয়েছেন। এ বিষয়ে পরে আরও বিস্তারিত জানানো হবে বলেও তিনি স্ট্যাটাসে উল্লেখ করেন।

ফেসবুক স্ট্যাটাসে রাসেল লিখেছেন, স্বাস্থ্যবিধি মেনে আগামী রবিবার থেকে ইভ্যালি অফিস সম্পূর্ণভাবে খোলা থাকবে। সরাসরি কাস্টমার সার্ভিস এর জন্য অনলাইন এপয়েন্টমেন্ট নেওয়ার অনুরোধ করা হলো। এই সংক্রান্ত বিস্তারিত জানানো হবে। ইনশাল্লাহ ইভ্যালি পূর্ণ শক্তিতে কার্যক্রম চলতে থাকবে।

এর আগে, দেশে লকডাউন শুরু হলে গত ১৬ জুলাই রাজধানীর ধানমন্ডির সোবহানবাগ এলাকায় প্রতিষ্ঠানটির প্রধান অফিস বন্ধ হয়ে যায়। এরপর থেকে একাধিক ফেসবুক স্ট্যাটাসে প্রতিষ্ঠানটি হোম অফিস করছে বলে রাসেল জানিয়েছেন।

আর্জেন্টিনা ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেল কেপ ভার্দে
  • ২৮ জুন ২০২৬
টোরি পেনসো থেকে কাতিয়া গার্সিয়া, বিশ্বকাপে আলো ছড়াচ্ছেন …
  • ২৭ জুন ২০২৬
একাধিক পরিবর্তন নিয়ে সকালে জর্ডানের বিপক্ষে মাঠে নামছে আর্জ…
  • ২৭ জুন ২০২৬
দেশে দ্বন্দ্ব, ইতালিতে গিয়ে স্বামী-স্ত্রী- সন্তানকে হত্যা, …
  • ২৭ জুন ২০২৬
বিশ্বকাপ উন্মাদনায় তিতুমীরে নেই বড় পর্দার আয়োজন, আক্ষেপ শিক…
  • ২৭ জুন ২০২৬
অনুদানের তালিকায় জামায়াত এমপির মেয়ের নাম দুইবার
  • ২৭ জুন ২০২৬