সেপ্টেম্বরে বাজারে আসছে আইফোন-১৩ সিরিজ

১৪ আগস্ট ২০২১, ০৮:০২ PM
সেপ্টেম্বরে বাজারে আসছে আইফোন-১৩ সিরিজ

সেপ্টেম্বরে বাজারে আসছে আইফোন-১৩ সিরিজ © ফাইল ফটো

আগামী সেপ্টেম্বর মাসে আইফোন-১৩ সিরিজ বাজারে নিয়ে আসছে মোবাইল ফোন জায়ান্ট কোম্পানি অ্যাপল। নতুন আইফোন বাজারে আসবে ফ্লেকজিবল চার্জিং বোর্ড নিয়ে যা স্পেসও কমাবে। এছাড়া উচ্চতর রিফ্রেশ রেট এলটিপিও ডিসপ্লে, দ্রুতগতির এ১৫ চিপ, ছোট নচ, ভিডিও রেকর্ডিং ফিচার, বড় ক্যামেরা সেন্সরসহ বেশ কিছু পরিবর্তন আনতে যাচ্ছে অ্যাপল বলে গবেষণা প্রতিষ্ঠান ট্রেন্ডফোর্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে ।

প্রতিবেদনে বলা হয়েছে, আইফোন-১২ সিরিজের থেকেও ১৩-তে বেটারি ও ৫-জি সুবিধা বেশি থাকবে। নতুন সিরিজের এ আইফোনের দাম আইফোন-১২ মতোই থাকবে। তাছাড়া যতদিন গুরুত্বপূর্ণ হার্ডওয়্যারের সংযুক্তি ছাড়া আইফোন বাজারে আসবে ততদিন অ্যাপল তাদের উৎপাদন খরচ নিয়ন্ত্রণ করবে।

উল্লেখ্য, গত বছর মহামারির কারণে অক্টোবর পর্যন্ত পিছিয়ে দেয়া হয়েছিল আইফোন অবমুক্তির অনুষ্ঠান। সে সময় কোভিড-১৯ এর কারণে উৎপাদন জটিলতায় পড়েছিল প্রতিষ্ঠানটি। ধারণা করা হচ্ছে, গত বারের মতো এবারও ভার্চুয়াল অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন আইফোন দেখাবে অ্যাপল।

ডেঙ্গুতে প্রাণ গেল কুবি শিক্ষার্থী সুমন শেখের
  • ১৪ অক্টোবর ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ে দুই শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল
  • ১৪ অক্টোবর ২০২৬
মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে জাবিতে বিক্ষোভ, চার দফা দা…
  • ১৪ অক্টোবর ২০২৬
জেনেভা ক্যাম্পে পুলিশ-ডিবি-এপিবিএন-এসআরবির যৌথ অভিযান
  • ১৪ অক্টোবর ২০২৬
১৮ বছরে রেলের পেছনে ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা অপচয় হয়েছে: শে…
  • ১৪ অক্টোবর ২০২৬
পুনরায় ভেরিফিকেশন করে নিয়োগপত্র দেওয়ার আশ্বাস, কর্মসূচি স্থ…
  • ১৪ অক্টোবর ২০২৬