বিশ্বে ডাউনলোড অ্যাপের শীর্ষে টিকটক

১০ আগস্ট ২০২১, ০৬:৩৮ PM
বিশ্বে ডাউনলোড অ্যাপের তালিকার শীর্ষে টিকটক

বিশ্বে ডাউনলোড অ্যাপের তালিকার শীর্ষে টিকটক © সংগৃহীত

কয়েকবছর ধরে বিশ্বে জনপ্রিয় হতে থাকে ক্ষুদ্র ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক। এবার ফেসবুক মেসেঞ্জারকে হটিয়ে গত বছর বিশ্বজুড়ে ডাউনলোড হওয়া অ্যাপের তালিকায় শীর্ষে উঠলো অ্যাপটি। মঙ্গলবার ডিজিটাল অ্যানালাইটিকস প্রতিষ্ঠান অ্যাপ অ্যানির বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।

সর্বাধিক ডাউনলোডের তালিকায় শীর্ষ পাঁচে থাকা বাকি অ্যাপগুলোর সব কয়টিই টেক জায়ান্ট ফেসবুকের মালিকানাধীন। তবে নিজ দেশ, অর্থাৎ চীনে টিকটকের মালিক বাইটড্যান্সের সঙ্গে শীর্ষস্থান ভাগাভাগি করেছে চীনা ভাষার ভিডিও অ্যাপ ডুয়োইন।

২০১৮ সালে এই তালিকাপ্রণয়ন শুরুর পর থেকেই শীর্ষস্থানগুলো দখলে রেখেছে ফেসবুক, তথা মার্ক জুকারবার্গের মালিকানাধীন অ্যাপগুলো। ২০২০ সালে টিকটকের পর সর্বাধিক ডাউনলোড হওয়া অ্যাপগুলোর মধ্যে রয়েছে যথাক্রমে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ও ফেসবুক মেসেঞ্জার।
গত বছর তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধ করে একটি নির্বাহী আদেশ জারি করেছিলেন। চীনা অ্যাপটিকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বিবেচনা করত তার প্রশাসন। তবে জো বাইডেন ক্ষমতায় এসেই টিকটকের ওপর থেকে ট্রাম্পের সেই নিষেধাজ্ঞা তুলে নেন।

বাংলাদেশেও টিকটক নিষিদ্ধের দাবি রয়েছে বহুদিন ধরে। দুষ্কৃতরা এটি ব্যবহার করে তরুণ-তরুণীদের মানবপাচারে প্রলুব্ধ করছে বলে সাম্প্রতিক তদন্তে উঠে এসেছে। ভারত-পাকিস্তানের মতো প্রতিবেশী দেশগুলোতেও টিকটক নিষিদ্ধ হয়েছে বেশ কয়েকবার।

শেরপুরে চাঁদাবাজির অভিযোগে সাংবাদিকসহ ৩ জন কারাগারে
  • ১২ মার্চ ২০২৬
গোপালগঞ্জে ৯০ হাজার টাকার জাল নোটসহ আটক ১
  • ১২ মার্চ ২০২৬
ঢাবির এক হল থেকে ৫ সংসদ সদস্য, গ্রুপ ছবি তুললেন সংসদে গিয়ে
  • ১২ মার্চ ২০২৬
রাষ্ট্রপতিকে ‘অসম্মান জানাতে’ আগেই বসেছিল বিরোধীদল, হাসনাতে…
  • ১২ মার্চ ২০২৬
ভিজিএফ’র তালিকা তৈরিতে অনিয়মের অভিযোগ তুলে ইউপি চেয়ারম্যানে…
  • ১২ মার্চ ২০২৬
ছাত্রজনতা চুপ্পুকেও সরাতে চাইলেও বিএনপি সংবিধানের অজুহাত দি…
  • ১২ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081