২ কোটি ২৯ লাখ টাকা ভ্যাট দিল গুগল

০৫ আগস্ট ২০২১, ০৯:৪৮ PM
২ কোটি ২৯ লাখ টাকা ভ্যাট দিল গুগল

২ কোটি ২৯ লাখ টাকা ভ্যাট দিল গুগল © ফাইল ফটো

ফেসবুকের পর এবার প্রযুক্তি খাতে বিশ্বের শীর্ষস্থানীয় কোম্পানি গুগল গত মে ও জুন মাসে তাদের বাংলাদেশের ব্যবসা থেকে ২ কোটি ৩০ লাখ টাকা মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট সংগ্রহ করে সরকারি কোষাগারে জমা দিয়েছে।

গত মাসে আরেক টেক জায়ান্ট ফেসবুক প্রায় আড়াই কোটি ভ্যাট জমা দেয়। বাংলাদেশে ব্যবসা করে এমন নিবন্ধিত অনাবাসী প্রতিষ্ঠানের মধ্যে ফেসবুক প্রথম ভ্যাট রিটার্ন জমা দিয়েছে। 

ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেট সূত্রে জানা গেছে, গত মে মাসের ভ্যাট রিটার্নের বিপরীতে ৫৫ লাখ ৭৭ হাজার ৭০৪ টাকা ভ্যাট দিয়েছে। আর জুন মাসের রিটার্নের বিপরীতে দিয়েছে ১ কোটি ৭৩ লাখ ৭৬ হাজার ৮৩২ টাকা। সিঙ্গাপুরের সিটিব্যাংক এনএ এর শাখা থেকে ভ্যাটের টাকা পরিশোধ করা হয়েছে।

ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেটের অতিরিক্ত কমিশনার প্রমীলা সরকার সমকালকে জানান, গুগল ভ্যাটের রিটার্ন জমা দেয়নি। তাদের সংগৃহীত ভ্যাট ব্যাংকের মাধ্যমে জমা করেছে। 

‘তথ্য-প্রমাণ থাকলে হাজির করুন’— ছাত্রদল নেতা মুসা হত্যা নিয়…
  • ১৩ আগস্ট ২০২৬
কৃষি সচিব হিসেবে দায়িত্ব নিলেন মো. সেলিম খান
  • ১৩ আগস্ট ২০২৬
ফাইনালের দিন আর্জেন্টিনার ড্রেসিংরুমের চাঞ্চল্যকর তথ্য ফাঁস
  • ১২ আগস্ট ২০২৬
ভূমিকম্পে দুই শতাধিক মৃত্যু, ৩ দিনের জাতীয় শোক ঘোষণা করল ক…
  • ১২ আগস্ট ২০২৬
৬ জেলায় রাতের মধ্যেই বজ্রবৃষ্টির শঙ্কা
  • ১২ আগস্ট ২০২৬
অস্ট্রিয়ায় স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নারী শিক্ষার্থী…
  • ১২ আগস্ট ২০২৬