৫৮৭ শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ওয়াইফাই জোন রয়েছে: মোস্তফা জব্বার

২৮ জুলাই ২০২১, ০৭:৩৭ PM
ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তফা জব্বার

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তফা জব্বার © ফাইল ছবি

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তফা জব্বার বলেছেন, ইতিমধ্যে ৫৮৭টি শিক্ষাপ্রতিষ্ঠানে ফ্রি ওয়াইফাই জোন করা হয়েছে এবং ১২ হাজারেরও বেশি ফ্রি ওয়াইফাই জোন করার কাজ চলছে। এছাড়া ৬৫০টি প্রাথমিক বিদ্যালয়ে ডিজিটাল পদ্ধতিতে শিক্ষা চালু করা হচ্ছে।

আজ বুধবার (২৮ জুলাই) মন্ত্রী ঢাকায় তার কার্যালয় থেকে ভার্চুয়াল প্ল্যাটফর্মে প্রেসিডেন্সি ইন্টারন্যাশনাল স্কুল আয়োজিত হ্যাকাথন উৎসব ২০২১ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা জানান।

ডিজিটাল কনটেন্টের প্রয়োজনীয়তা তুলে ধরে তিনি বলেন, উন্নত দেশগুলো শিক্ষার ডিজিটাল কনটেন্টের দৃষ্টান্ত। একটি অ্যান্ড্রয়েড টিভি ও পেনড্রাইভে রাখা ডিজিটাল কনটেন্ট দিয়ে সহজে শ্রেণিকক্ষ ডিজিটাল করা সম্ভব।

পড়ুন: অনলাইন শিক্ষার আধুনিকায়নে কাজ চলছে: শিক্ষামন্ত্রী

মন্ত্রী বলেন, নতুন প্রজন্মই ডিজিটাল যুগের নেতৃত্ব দেবে। তারাই ডিজিটাল প্রযুক্তি উদ্ভাবন করবে। ডিজিটাল যুগের উপযোগী মানবসম্পদ তৈরির জন্য শৈশব থেকেই শিশুদের প্রোগ্রামিং ও গণিত শিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে।

পৃথিবীতে সবচেয়ে বড় শক্তির নাম হচ্ছে ডিজিটাল শক্তি উল্লেখ করে মন্ত্রী বলেন, শিশুদের শিক্ষা থেকে ব্যবসা-বাণিজ্যসহ মানুষের প্রাত্যহিক জীবনযাপনের জন্য আজ এটি অপরিহার্য। ডিজিটাল যুগের উপযোগী হিসেবে নতুন প্রজন্মকে তৈরি করতে না পারলে তারা যুগের চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারবে না।

আর্জেন্টিনা ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেল কেপ ভার্দে
  • ২৮ জুন ২০২৬
টোরি পেনসো থেকে কাতিয়া গার্সিয়া, বিশ্বকাপে আলো ছড়াচ্ছেন …
  • ২৭ জুন ২০২৬
একাধিক পরিবর্তন নিয়ে সকালে জর্ডানের বিপক্ষে মাঠে নামছে আর্জ…
  • ২৭ জুন ২০২৬
দেশে দ্বন্দ্ব, ইতালিতে গিয়ে স্বামী-স্ত্রী- সন্তানকে হত্যা, …
  • ২৭ জুন ২০২৬
বিশ্বকাপ উন্মাদনায় তিতুমীরে নেই বড় পর্দার আয়োজন, আক্ষেপ শিক…
  • ২৭ জুন ২০২৬
অনুদানের তালিকায় জামায়াত এমপির মেয়ের নাম দুইবার
  • ২৭ জুন ২০২৬