১ ও ৪ আগস্ট বন্ধ থাকবে ব্যাংক

২৮ জুলাই ২০২১, ০৪:৪৭ PM
লোগো

লোগো © ফাইল ছবি

আগস্ট মাসের ১ ও ৪ তারিখ (দুই দিন) ব্যাংক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে বাকি ২, ৩ ও ৫ আগস্ট ব্যাংকে লেনদেন চলবে সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত। দেশে করোনা সংক্রমণের বিদ্যমান পরিস্থিতি বিবেচনায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংক আজ বুধবার (২৮ জুলাই) নতুন এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, করোনাভাইরাসের সংক্রমণ বিবেচনায় আগামী রবি ও বুধবার দেশের সব ব্যাংক বন্ধ থাকবে। এ ছাড়া সোম, মঙ্গল ও বৃহস্পতিবার ব্যাংকে লেনদেন হবে সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত।

এতে বলা হয়, বর্তমানে সরকারের কঠোরতম বিধিনিষেধে ব্যাংকগুলোতে লেনদেন চলছে সকাল ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত। ২৩ জুলাই থেকে শুরু হওয়া কঠোরতম বিধিনিষেধের মধ্যে ঈদের ছুটি শেষে সচল আছে দেশের ব্যাংকগুলো। একই সঙ্গে শেয়ারবাজারেও লেনদেন চলছে।

তবে রাজধানীর ব্যাংক শাখাগুলোয় তেমন ভিড় দেখা যাচ্ছে না। শাখাগুলোয় অল্প কিছু গ্রাহক এসে প্রয়োজনীয় ব্যাংকিং লেনদেন করছেন। এ কারণে আগামী সপ্তাহে দুদিন ব্যাংক বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

‘তথ্য-প্রমাণ থাকলে হাজির করুন’— ছাত্রদল নেতা মুসা হত্যা নিয়…
  • ১৩ আগস্ট ২০২৬
কৃষি সচিব হিসেবে দায়িত্ব নিলেন মো. সেলিম খান
  • ১৩ আগস্ট ২০২৬
ফাইনালের দিন আর্জেন্টিনার ড্রেসিংরুমের চাঞ্চল্যকর তথ্য ফাঁস
  • ১২ আগস্ট ২০২৬
ভূমিকম্পে দুই শতাধিক মৃত্যু, ৩ দিনের জাতীয় শোক ঘোষণা করল ক…
  • ১২ আগস্ট ২০২৬
৬ জেলায় রাতের মধ্যেই বজ্রবৃষ্টির শঙ্কা
  • ১২ আগস্ট ২০২৬
অস্ট্রিয়ায় স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নারী শিক্ষার্থী…
  • ১২ আগস্ট ২০২৬