মোবাইল ফোন থেকেও আয়কর রিটার্ন দেওয়া যাবে

২৭ জুলাই ২০২১, ০৮:৫৮ PM
মোবাইল

মোবাইল © ফাইল ফটো

করদাতাদের জন্য অনলাইনে নতুন আয়কর রিটার্ন ব্যবস্থা চালু করতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। আগামী ১ সেপ্টেম্বর থেকে নতুন ব্যবস্থা উন্মুক্ত করে দেওয়া হবে। করদাতারা এনবিআর-এর ওয়েবসাইট কিংবা মোবাইল ফোন সেট ব্যবহার করে ২০২০-২০২১ সালের আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন।

ইতোমধ্যে এনবিআরের আয়কর শাখা পরীক্ষামূলকভাবে করদাতাদের গ্রহণযোগ্যতা এবং ইন্টারনেট বিষয়ক একটি পরীক্ষা চালিয়ে এর সফলতা পেয়েছে।

এনবিআর কর্মকর্তারা নতুন এ সিস্টেমটি তৈরি করেছেন, যা অনেকটা স্বয়ংক্রিয় পদ্ধতিতে চলবে।

এনবিআর সূত্রে জানা যায়, নতুন সিস্টেমের মাধ্যমে করদাতারা যেকোনও সময় আয়কর সার্টিফিকেট, রিটার্ন দাখিলের প্রাপ্তি স্বীকার ও টিআইএন সার্টিফিকেট সংগ্রহ করতে পারবেন। এ জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে নিবন্ধিত তাদের মোবাইল ফোন ব্যবহার করে ওয়েবসাইটে গিয়ে করদাতাদের নিবন্ধিত করতে হবে। অনলাইন সিস্টেমটি বিটিআরসির বায়োমেট্রিক ডাটাবেস ব্যবহার করে করদাতাদের সত্যতা যাচাই করে দেবে এবং ব্যবহারকারীর নাম ও পাসওয়ার্ড সরবরাহ করবে।

ডেঙ্গুতে প্রাণ গেল কুবি শিক্ষার্থী সুমন শেখের
  • ১৪ অক্টোবর ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ে দুই শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল
  • ১৪ অক্টোবর ২০২৬
মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে জাবিতে বিক্ষোভ, চার দফা দা…
  • ১৪ অক্টোবর ২০২৬
জেনেভা ক্যাম্পে পুলিশ-ডিবি-এপিবিএন-এসআরবির যৌথ অভিযান
  • ১৪ অক্টোবর ২০২৬
১৮ বছরে রেলের পেছনে ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা অপচয় হয়েছে: শে…
  • ১৪ অক্টোবর ২০২৬
পুনরায় ভেরিফিকেশন করে নিয়োগপত্র দেওয়ার আশ্বাস, কর্মসূচি স্থ…
  • ১৪ অক্টোবর ২০২৬