ভিডিও গেমে কাবাঘর ধ্বংস করা নিয়ে আল-আজহারের ফতোয়ায় যা ছিল

০৪ জুলাই ২০২১, ১২:০৩ AM
অনলাইন মাল্টি প্লেয়ার ভিডিও গেম

অনলাইন মাল্টি প্লেয়ার ভিডিও গেম © সংগৃহীত

ফোর্টনাইট নামের একটি অনলাইন মাল্টি প্লেয়ার ভিডিও গেমে কাবাঘর ধ্বংস করতে খেলোয়াড়দের উৎসাহিত করায় হুঁশিয়ারি জানিয়েছে মিসরের বিখ্যাত আল-আজহার বিশ্ববিদ্যালয়। গেমটিতে পরবর্তী লেভেলে যাওয়ার জন্য খেলোয়াড়দের কাবাঘর ধ্বংস করার সুযোগ রাখা হয়েছে। এই হুঁশিয়ারি বিশ্ববিদ্যালয়টির আন্তর্জাতিক ইলেক্ট্রনিক ফতোয়া কেন্দ্রের মাধ্যমে জারি করা হয়।

ফেসবুকে এক পোস্টে বলা হয়, ফতোয়া কেন্দ্রের পক্ষ থেকে এর আগেও কয়েকটি ইলেক্ট্রনিক গেমের বিরুদ্ধে সতর্কতা জানানো হয়েছিল। এসব গেম তরুণদের মন কব্জা করে রাখে, জ্ঞান অর্জন বা কাজ করার মতো মৌলিক কর্মকাণ্ড থেকে বিরত রাখে এবং বাস্তবতা বিবর্জিত ভার্চুয়াল জগতে বন্দি করে রাখে। একই সঙ্গে এসব গেম তরুণদের মনে বিদ্বেষের জন্ম এবং নিজেদের বা অন্যদের ক্ষতি করতে উস্কানি দেয়।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ফর্টনাইট ভিডিও গেমে অস্ত্র পেতে ও পরবর্তী লেভেলে যাওয়ার জন্য কাবাঘর ধ্বংস করতে খেলোয়াড়দের উৎসাহ দেয়। এটি তরুণদের ধর্মীয় বিশ্বাস, আত্মমর্যাদা ও তাদের পবিত্র স্থানের তাৎপর্যকে ক্ষুণ্ন করে।

আন্তর্জাতিক ফতোয়া কেন্দ্রের পক্ষ থেকে সহিংসতার উস্কানি বা ধর্মীয় বিশ্বাসকে বিকৃত করার মিথ্যা ধারণা কিংবা ধর্মীয় বিশ্বাসের প্রতি অপমানজনক সব ইলেক্ট্রনিক গেম নিষিদ্ধ করার বিষয়টি পুনরায় তুলে ধরা হয়।

তবে ফোর্টনাইট গেমটির ডেভেলপাররা এই অভিযোগ অস্বীকার করেছেন। তারা দাবি করেছেন, কোনও এক খেলোয়াড় ক্রিয়েটিভ মুড এ কাবাঘরকে যুক্ত করেছেন ধ্বংস করা যাবে না এমন স্থান হিসেবে।

সূত্র: মিডল ইস্ট মনিটর

সংসদ কার্যক্রমে গতি আনতে বৈঠক, সদস্যদের দিক নির্দেশনা দিলেন…
  • ২৮ মার্চ ২০২৬
দেশের ১০ লাখ পুরুষকে দ্বিতীয় বিয়ে করতে হবে, না হলে গুনাহগার…
  • ২৮ মার্চ ২০২৬
স্কুল-কলেজ খুলছে কাল, মানতে হবে যেসব নির্দেশনা
  • ২৮ মার্চ ২০২৬
টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে প্রাথমিক শিক্ষার ভূমিকা
  • ২৮ মার্চ ২০২৬
গুচ্ছের ‘সি’ ইউনিটের ফল দেখবেন যেভাবে
  • ২৮ মার্চ ২০২৬
টুরিস্ট ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় সহকারী হাইকমিশনার
  • ২৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence