ভিডিও গেমে ভাঙতে হয় ‘কাবা’, আল-আজহার বিশ্ববিদ্যালয়ের সতর্কতা

০২ জুলাই ২০২১, ০২:০৬ PM
অনলাইন মাল্টি প্লেয়ার ভিডিও গেম

অনলাইন মাল্টি প্লেয়ার ভিডিও গেম © সংগৃহীত

ফোর্টনাইট নামের একটি অনলাইন মাল্টি প্লেয়ার ভিডিও গেমে কাবাঘর ভেঙে যেতে হয় পরবর্তী লেভেলে। এ গেমটি নিয়ে সতর্কতা জারি করেছে মিসরের প্রখ্যাত আল-আজহার বিশ্ববিদ্যালয়। বুধবার (৩০ জুন) বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল সেন্টার ফর ইলেকট্রনিক ফতোয়া এক বিবৃতিতে এই সতর্কতা জানায়। খবর যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটরের।

ফেসবুকের এক বিবৃতিতে আল-আজহার বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বলা হয়, এর আগে সেন্টার ফর ইলেকট্রনিক ফতোয়া কিছু ইলেকট্রনিক গেমের বিরুদ্ধে সতর্কতা জানিয়েছিল। এই সব গেমে তরুণেরা আসক্ত, যা তাদের প্রয়োজনীয় জ্ঞান বা কাজের দিক থেকে মনোযোগ সরিয়ে নিয়ে বাস্তবতা থেকে দূরে এক কল্পনার জগতে আটকে রাখে। এগুলো তাদের ঘৃণা এবং নিজেদের বা অন্যদের ক্ষতি করার দিকে উৎসাহিত করে।

ফোর্টনাইট গেমে পরের ধাপে যেতে কাবা ধ্বংস করার বিষয় উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, এটি তরুণদের বিশ্বাস, আত্মসম্মান ও তাদের পবিত্র স্থানের গুরুত্ব অনুধাবনে প্রভাবিত করবে। সুতরাং, সহিংসতায় উসকানি দেওয়া এবং বিশ্বাসকে বিকৃত করা মিথ্যা ধারণাযুক্ত সব ইলেকট্রনিক গেমস নিষিদ্ধ করতে সেন্টার আহবান জানাচ্ছে।

ডেঙ্গুতে প্রাণ গেল কুবি শিক্ষার্থী সুমন শেখের
  • ১৪ অক্টোবর ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ে দুই শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল
  • ১৪ অক্টোবর ২০২৬
মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে জাবিতে বিক্ষোভ, চার দফা দা…
  • ১৪ অক্টোবর ২০২৬
জেনেভা ক্যাম্পে পুলিশ-ডিবি-এপিবিএন-এসআরবির যৌথ অভিযান
  • ১৪ অক্টোবর ২০২৬
১৮ বছরে রেলের পেছনে ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা অপচয় হয়েছে: শে…
  • ১৪ অক্টোবর ২০২৬
পুনরায় ভেরিফিকেশন করে নিয়োগপত্র দেওয়ার আশ্বাস, কর্মসূচি স্থ…
  • ১৪ অক্টোবর ২০২৬