অনলাইনে পণ্য ক্রয়

ই-কমার্সের পেমেন্ট নির্দেশনা জারি

০১ জুলাই ২০২১, ১২:১৫ AM
বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশ ব্যাংক © ফাইল ফটো

ই-ভ্যালি, আলিশা মার্টসহ অন্যান্য সংস্থা থেকে পণ্য ক্রয় সংক্রান্ত নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (৩০ জুন) ব্যাংকের  পেমেন্ট সিস্টেমস বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।

নির্দেশনায় বলা হয়েছে, এখন থেকে ই-ভ্যালির মতো অনলাইন শপগুলো থেকে পণ্য হাতে পাওয়ার পর বিক্রেতা টাকা পাবে। এছাড়া নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য ৫ দিন ও অন্যান্য পণ্যের মূল্য সাতদিনের মধ্যে পরিশোধ করতে হবে। তবে অবশ্যই গ্রাহক পণ্য বা সেবা বুঝে পাওয়ার পর ই-কমার্সের হিসেবে অর্থ পরিশোধ হবে।

বাংলাদেশ ব্যাংক বলছে, সম্প্রতি লক্ষ করা যাচ্ছে যে, পণ্যের মূল্য পরিশোধ করেও অনেকক্ষেত্রে গ্রাহকের পণ্য পেতে বিলম্ব হচ্ছে, অনেকে পণ্য পাচ্ছেন না। ফলে গ্রাহক ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ঝুঁকির মধ্যে পড়ছে। যা ডিজিটাল কমার্স সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের উপর সাধারণ মানুষের আস্থার সংকট তৈরি করছে। এই অবস্থায় গত ২৪ জুন বাণিজ্য মন্ত্রলায়ের সিদ্ধান্ত অনুযায়ী ই-ভ্যালির মতো প্রতিষ্ঠানের পণ্য গ্রাহক বুঝে পাওয়ার আগে মূল্য পরিশোধ না করার সিদ্ধান্ত নেয়া হয়।

ট্যাগ: ই-ভ্যালি
এক বিশ্বকাপে ১৬ ভাই, জেনে নিন কে খেলছেন কোন দলের হয়ে
  • ২৮ জুন ২০২৬
এআই দিয়ে লেখা সিভিই পছন্দ করছে স্ক্রিনিং এআই: গবেষণা
  • ২৮ জুন ২০২৬
রাজধানী থেকে সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ গ্রেপ্তার
  • ২৮ জুন ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার ট্রাইমিস্টারের নবীনবরণ অনুষ্ঠ…
  • ২৮ জুন ২০২৬
আর্জেন্টিনা ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেল কেপ ভার্দে
  • ২৮ জুন ২০২৬
টোরি পেনসো থেকে কাতিয়া গার্সিয়া, বিশ্বকাপে আলো ছড়াচ্ছেন …
  • ২৭ জুন ২০২৬