এবার ব্যাংক এশিয়ার ব্ল্যাক লিস্টে ইভ্যালিসহ ১০ ই-কমার্স প্রতিষ্ঠান

২৪ জুন ২০২১, ১২:৩৫ PM
ব্যাংক এশিয়া ও ইভ্যালি

ব্যাংক এশিয়া ও ইভ্যালি © লোগো

ব্র্যাক ব্যাংকের পর এবার ইভ্যালি ও আলেশা মার্টসহ ১০টি ই-কমার্সের সঙ্গে ক্রেডিট, ডেবিট ও প্রি-পেইড কার্ডের মাধ্যমে কেনাকাটায় লেনদেন বন্ধ করেছে ব্যাংক এশিয়া। নিষেধাজ্ঞার তালিকায় থাকা অন্য প্রতিষ্ঠানগুলো হলো- ই-অরেঞ্জ, ধামাকা শপিং, সিরাজগঞ্জ শপিং, আলাদিনের প্রদীপ, বুম বুম, কিউকম, আদিয়ান মার্ট ও নিডস ডট কম বিডি।

বুধবার (২৩ জুন) ব্যাংক এশিয়ার নিজ গ্রাহকদের পাঠানো বার্তায় লেনদেন বন্ধের বিষয়টি জানায়। বার্তায় ব্যাংকটি গ্রাহকদের জানিয়েছে, টেকনিক্যাল কারণে ব্যাংক এশিয়া কার্ডে কিছু লোকাল ই-কমার্স লেনদেন সাময়িকভাবে বন্ধ রয়েছে।

আরো পড়ুন ইভ্যালিসহ ১০ ই-কমার্সে কেনাকাটায় ব্র্যাক ব্যাংকের নিষেধাজ্ঞা

এ বিষয়ে জানতে ব্যাংক এশিয়ার কল সেন্টারে ফোন করলে প্রতিষ্ঠানটির এসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার তামান্না দ্যা ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ২৩ জুন থেকে ১০টি ই-কমার্সের সঙ্গে লেনদেন বন্ধ রয়েছে। পরবর্তী সিদ্ধান্ত না জানানো পর্যন্ত এ আদেশ অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এর আগে মঙ্গলবার ব্র্যাক ব্যাংক ইভ্যালি ও আলেশা মার্টসহ ১০টি ই-কমার্সের সঙ্গে লেনদেন স্থগিত করে।

ওয়ালটনের তাকিওন ইলেকট্রিক বাইকে মূল্যছাড়সহ আকর্ষণীয় সুবিধা
  • ১৮ এপ্রিল ২০২৬
ইরানি জাহাজে তল্লাশি ও জব্দ করার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্…
  • ১৮ এপ্রিল ২০২৬
সংকটাপন্ন ছাত্রদল নেতাকে দেখতে নিউরোসায়েন্স হাসপাতালে স্বাস…
  • ১৮ এপ্রিল ২০২৬
সংকটাপন্ন ছাত্রদল নেতাকে দেখতে নিউরোসায়েন্স হাসপাতালে স্বাস…
  • ১৮ এপ্রিল ২০২৬
অগ্রাধিকার ভিত্তিতে তেল পাবে পুলিশ-বিজিবি-ফায়ার সার্ভিসের গ…
  • ১৮ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালিতে ভারতের দুটি জাহাজে হামলা, রাষ্ট্রদূতকে তলব …
  • ১৮ এপ্রিল ২০২৬