ইভ্যালিসহ ১০ ই-কমার্সে কেনাকাটায় ব্র্যাক ব্যাংকের নিষেধাজ্ঞা

২২ জুন ২০২১, ১১:২৫ PM

© টিডিসি ফটো

ইভ্যালিসহ ১০টি ই-কমার্স সাইট থেকে ক্রেডিট, ডেবিট ও প্রি-পেইড কার্ডের মাধ্যমে কেনাকাটায় নিষেধাজ্ঞা আরোপ করেছে ব্র্যাক ব্যাংক। আজ মঙ্গলবার (২২ জুন) এ নিষেধাজ্ঞা দেওয়া হ‌য়ে‌ছে।

নিষেধাজ্ঞার তালিকায় থাকা অন্য প্রতিষ্ঠানগুলো হলো- ই-অরেঞ্জ, ধামাকা শপিং, সিরাজগঞ্জ শপিং, আলাদিনের প্রদীপ, বুম বুম, কিউকম, আদিয়ান মার্ট ও নিডস ডট কম বিডি। বিভিন্ন গণমাধ্যমে এসব অনলাইন মার্কেট প্লেস-এর বিরুদ্ধে নেতিবাচক সংবাদ প্রকাশ হওয়ায় এই নিষেধাজ্ঞা জারি করেছে ব্র্যাক ব্যাংক।

ব্র্যাক ব্যাংকের গণসংযোগ বিভাগের প্রধান কর্মকর্তা ইকরামুল কবীর জানান, এই সাইটগুলো নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সাম্প্রতিক সংবাদের পরিপ্রেক্ষিতে গ্রাহকদের কথা বিবেচনায় নিয়ে এ ধরনের সাইটে লেনদেন আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাড়ল দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ
  • ১৩ আগস্ট ২০২৬
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের নতুন ডিজি শাহাদাত হোসাইন
  • ১৩ আগস্ট ২০২৬
টসে জিতে ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া, একাদশে চমক
  • ১৩ আগস্ট ২০২৬
দুপুরের মধ্যে দেশের ৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ১৩ আগস্ট ২০২৬
‘তথ্য-প্রমাণ থাকলে হাজির করুন’— ছাত্রদল নেতা মুসা হত্যা নিয়…
  • ১৩ আগস্ট ২০২৬
কৃষি সচিব হিসেবে দায়িত্ব নিলেন মো. সেলিম খান
  • ১৩ আগস্ট ২০২৬