ভ্যাট নিবন্ধন

গুগল-অ্যামাজনের পথে হাটল ফেসবুক

১৪ জুন ২০২১, ১০:৩৩ AM
ফেসবুক

ফেসবুক © ফাইল ফটো

টেক জায়ান্ট গুগল ও অ্যামাজনের পর বাংলাদেশে ভ্যাট নিবন্ধন নিয়েছ জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম ফেসবুক। রোববার (১৩ জুন) ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেট থেকে অনাবাসী প্রতিষ্ঠান হিসেবে ব্যবসায় নিবন্ধন নম্বর (বিআইএন) নেয় প্রতিষ্ঠানটি, যা ভ্যাট নিবন্ধন হিসেবে পরিচিত।

তিনটি প্রতিষ্ঠানের নামে ভ্যাট নিবন্ধন নেয় ফেসবুক। এজন্য আয়ারল্যান্ডের ঠিকানা ব্যবহার করেছে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠান তিনটি হচ্ছে- ফেসবুক আয়ারল্যান্ড লিমিটেড, ফেসবুক পেমেন্টস ইন্টারন্যাশনাল ও ফেসবুক টেকনোলজিস আয়ারল্যান্ড লিমিটেড।

আরো পড়ুন যে কারণে বাংলাদেশে অফিস খুলছে না ফেসবুক-গুগল-অ্যামাজন

বিষয়টি নিশ্চিত করে ঢাকা দক্ষিণ কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কার্যালয়ের অতিরিক্ত কমিশনার প্রমিলা সরকার বলেন, রোববার ফেসবুকের তিনটি প্রতিষ্ঠান সরাসরি ভ্যাট নিবন্ধন নিয়েছে। বাংলাদেশে ফেসবুকের এজেন্ট ভ্যাট নম্বর ১০০০০৪।

এর আগে ২৩ মে গুগল এবং ২৭ মে আমাজন ভ্যাট নিবন্ধন নিয়েছিল। এখন থেকে বাংলাদেশ সরকারকে এই তিনটি প্রতিষ্ঠানই নিয়মিত ভ্যাট রিটার্ন দাখিল করবে এবং ভ্যাটের অর্থ পরিশোধ করবে।

প্রধানমন্ত্রীর সঙ্গে ছাত্রদলের শীর্ষ নেতৃত্বের ‘বিদায়ী’ সাক…
  • ১৪ আগস্ট ২০২৬
বসুন্ধরা আবাসিকের ফ্ল্যাট থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ…
  • ১৪ আগস্ট ২০২৬
ফ্যামিলি কার্ডের নিয়োগ তালিকায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার নাম, …
  • ১৪ আগস্ট ২০২৬
জীবনের শ্রেষ্ঠ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে চলেছে: রাকিব
  • ১৪ আগস্ট ২০২৬
ফোন না ধরায় শিক্ষিকাকে চড়-থাপ্পড়, অভিযুক্ত প্রধান শিক্ষক বর…
  • ১৩ আগস্ট ২০২৬
এক বছরের মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট কাটবে,…
  • ১৩ আগস্ট ২০২৬