১ লাখ ৫ হাজার শিক্ষকের চাকরি সরকারি হয়েছে: অর্থমন্ত্রী

০৩ জুন ২০২১, ০৮:৫৮ PM
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল © সংগৃহীত

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানিয়েছেন, শিক্ষা ব‌্যবস্থাকে যুগোপযোগী করতে ও শিক্ষার মান বাড়াতে ১ লাখ ৫ হাজার শিক্ষকের চাকরি সরকারিকরণ করেছে আওয়ামী লীগ সরকার। আজ বৃহস্পতিবার (৩ জুন) বিকেলে জাতীয় সংসদে বাজেট প্রস্তাব উপস্থাপনকালে এ তথ‌্য জানান তিনি।

অর্থমন্ত্রী জানান, ২০০৯ সাল থেকে এ পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক হিসেবে ১ লাখ ৯৭ হাজার ৮৬৪ জনকে নিয়োগ দেয়া হযেছে। প্রধান শিক্ষক পদ দ্বিতীয় শ্রেণির মর্যাদায় উন্নীত করা হয়েছে।

তিনি বলেন, সহকারী শিক্ষকদের বেতন দুই ধাপ উন্নীত করা হয়েছে। ৭৯ হাজার ৩৩২ জন প্রধান শিক্ষককে লিডারশিপ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সব শিক্ষককে বিষয়ভিত্তিক ও আইসিটি-বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

বর্তমান সরকারের সময়ে শিক্ষার মানের উন্নয়নের পাশাপাশি বেড়েছে শিক্ষার্থীদের উপস্থিতিও। মন্ত্রী বলেন, উপবৃত্তির পাশাপাশি স্কুল মিল দেওয়ায় প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের ভর্তি ও উপস্থিতির হার বেড়েছে। ঝরে পড়ার হার কমেছে।

পূর্ণগ্রাস সূর্যগ্রহণে স্পেনে দিন-রাতের আবহ, মুগ্ধ লাখো দর্…
  • ১৩ আগস্ট ২০২৬
ভারত সিরিজ নিয়ে আশাবাদী বিসিবি, বিপিএল নিয়ে মিলল বড় ইঙ্গিত
  • ১৩ আগস্ট ২০২৬
অবসর ও কল্যাণ ট্রাস্ট নিয়ে তদন্তে নামছে মন্ত্রণালয়, কমিটি গ…
  • ১৩ আগস্ট ২০২৬
৩২ বছর আগে ঢাকায় হারিয়ে যাওয়া মেয়ের সন্ধান মিলল পাকিস্তানে
  • ১৩ আগস্ট ২০২৬
সৈনিক পদে নিয়োগ দেবে বাংলাদেশ সেনাবাহিনী
  • ১৩ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলিতে ধীরগতি, কারণ জানাল মাউশি
  • ১৩ আগস্ট ২০২৬