আগের গতিতে ফিরেছে ইন্টারনেট

২৮ মে ২০২১, ১০:৪২ PM
দেশে ইন্টারনেটের গতি স্বাভাবিক হয়েছে

দেশে ইন্টারনেটের গতি স্বাভাবিক হয়েছে © ফাইল ছবি

কক্সবাজারে দেশের প্রথম সাবমেরিন ক্যাবলের সংস্কার কাজ সম্পন্ন হয়েছে। এরপর দেশে ইন্টারনেটের গতি স্বাভাবিক অবস্থায় ফিরেছে। ইন্টারন্যাশনাল ইন্টারেনট গেটওয়ে ফোরামের সাধারণ সম্পাদক আহমেদ জুনায়েদ এ বিষয়ে গণমাধ্যমকে জানিয়েছেন।

তিনি বলেন, ‘শুক্রবার সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে সাবমেরিন ক্যাবলের মেরামত কাজ শেষ হয়েছে। সন্ধ্যা ৭টা থেকে ক্যাবল সচল। তখন থেকেই ইন্টারনেট স্বাভাবিক গতিতে ফিরতে শুরু করে। আধাঘণ্টার মধ্যে গতি পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরেছে।’

এর আগে রাষ্ট্রীয় সংস্থা বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল) বিবৃতিতে বলা হয়, শুক্রবার দুপুর আড়াইটা থেকে রাত ১০টা পর্যন্ত ইন্টারনেটের ধীরগতি থাকবে।

পরে বেলা আড়াইটা থেকে সাবমেরিন কেবলের কাজ শুরু হলে কক্সবাজার ল্যান্ডিং স্টেশনের টার্মিনেটেড সার্কিটগুলো বন্ধ রাখে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল)। তবে এতে ব্যবহারকারীদের মাঝে তেমন কোন প্রতিক্রিয়া দেখা যায়নি।

পূর্ণগ্রাস সূর্যগ্রহণে স্পেনে দিন-রাতের আবহ, মুগ্ধ লাখো দর্…
  • ১৩ আগস্ট ২০২৬
ভারত সিরিজ নিয়ে আশাবাদী বিসিবি, বিপিএল নিয়ে মিলল বড় ইঙ্গিত
  • ১৩ আগস্ট ২০২৬
অবসর ও কল্যাণ ট্রাস্ট নিয়ে তদন্তে নামছে মন্ত্রণালয়, কমিটি গ…
  • ১৩ আগস্ট ২০২৬
৩২ বছর আগে ঢাকায় হারিয়ে যাওয়া মেয়ের সন্ধান মিলল পাকিস্তানে
  • ১৩ আগস্ট ২০২৬
সৈনিক পদে নিয়োগ দেবে বাংলাদেশ সেনাবাহিনী
  • ১৩ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলিতে ধীরগতি, কারণ জানাল মাউশি
  • ১৩ আগস্ট ২০২৬