৪৫ শতাংশ শিশুই ফেসবুক ব্যবহার করে, ইনস্টাগ্রাম ৪০ শতাংশ

২৪ মে ২০২১, ০৮:২৯ AM
স্মার্টফোনে আসক্ত হয়ে পড়ছে শিশুরাও

স্মার্টফোনে আসক্ত হয়ে পড়ছে শিশুরাও © সংগৃহীত

বিশ্বের ১৩ বছরের কম বয়সী শিশুদের ৪৫ শতাংশ ফেসবুক ব্যবহার করে। আর ইনস্টাগ্রামে তাদের সংখ্যাটা ৪০ শতাংশ। অলাভজনক প্রতিষ্ঠান থ্রনের একটি জরিপের তথ্য উদ্ধৃত করে এমন খবর দিয়েছে বিজনেস ইনসাইডার।

ফেসবুক সম্প্রতি ঘোষণা দিয়েছে, শিশুদের জন্য ইনস্টাগ্রাম অ্যাপ বানাচ্ছে তারা। এই খবরে যুক্তরাষ্ট্রের ৪০ জন অ্যাটর্নি জেনারেল উদ্বেগ প্রকাশ করেছেন। তারা এই ভাবনা বাতিল করার জন্য ফেসবুককে অনুরোধও করেছেন।

ফেসবুকের নীতি অনুযায়ী, ১৩ বছরের কম বয়সীরা অ্যাপটি ব্যবহার করতে পারে না। তবে জরিপ বলছে, বয়স গোপন রেখে অনেক শিশুই অ্যাপটি ব্যবহার করে থাকে। আর তাদের সুরক্ষা দিতে ফেসবুকটি ব্যর্থ।

জরিপে আরো দেখা গেছে, শিশুদের ৩৬ শতাংশ ফেসবুকে প্রতিনিয়ত হেনস্তার শিকার হয়। এর মধ্যে যৌন হয়রানির মতো ঘটনাই বেশি। ইনস্টাগ্রামে এটি ২৬ শতাংশ।

সোশাল নেটওয়ার্কিং সাইটগুলোর বিষয়ে ক্যালিফোর্নিয়ার স্যান ডিয়েগোর ইন্টার‌্যাক্টিভ মিডিয়া ইনস্টিটিউটের ব্রেন্ডা কে. উইডারহোল্ড বলেন, সোশাল নেটওয়ার্কিং সাইটগুলো কারও জন্য সমস্যা আবার কারও জন্য সমাধান হিসেবে দেখতে পাই। তরুণরা এই সাইটগুলো ব্যবহার করেন, তাই তাদের কাছে মানসিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এটি একটি কার্যকর মাধ্যম।

ডেঙ্গুতে প্রাণ গেল কুবি শিক্ষার্থী সুমন শেখের
  • ১৪ অক্টোবর ২০২৬
প্রাথমিক বিদ্যালয়ে দুই শিক্ষকের মারামারির ভিডিও ভাইরাল
  • ১৪ অক্টোবর ২০২৬
মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে জাবিতে বিক্ষোভ, চার দফা দা…
  • ১৪ অক্টোবর ২০২৬
জেনেভা ক্যাম্পে পুলিশ-ডিবি-এপিবিএন-এসআরবির যৌথ অভিযান
  • ১৪ অক্টোবর ২০২৬
১৮ বছরে রেলের পেছনে ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা অপচয় হয়েছে: শে…
  • ১৪ অক্টোবর ২০২৬
পুনরায় ভেরিফিকেশন করে নিয়োগপত্র দেওয়ার আশ্বাস, কর্মসূচি স্থ…
  • ১৪ অক্টোবর ২০২৬