জিডিপির তুলনায় দেশে কর আদায়ের হার কম: নওফেল

২৪ এপ্রিল ২০২১, ০৪:৪০ PM
শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল

শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল © ফাইল ফটো

বাংলাদেশে জিডিপির তুলনায় কর আদায়ের হার এখনো পৃথিবীর বহু দেশের তুলনায় কম বলে মনে করেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। শনিবার নিজের ভেরিফাইড ফেসবুকে পেজে দেয়া এক স্ট্যাটাসে এ বিষয়ে মত দেন তিনি।

ফেসবুক স্ট্যাটাসে শিক্ষা উপমন্ত্রী বলেন, কয়েক শত কোটি টাকার বেশ কয়েকজন মালিক দেখলাম মন্তব্য করছেন ‘এদেশে ব্যবসা না করে কানে ধরে চলে যাবো’ আরেকজন বললেন ‘এই দেশে কি মধু আছে? করের হার বেশি’, ইত্যাদি।

তিনি লিখেছেন, সরকারের ভর্তুকি পেয়ে চামড়া শিল্প, গার্মেন্টস শিল্প, রপ্তানীমুখী বহু শিল্পের মালিক অনেকে হয়েছে। যারা ভর্তুকি পায়নাই, দেশের অনেক প্রতিষ্ঠিত ব্যবসায়ী, এঁরা কিন্তু এতো অভিযোগ করেনা। কিন্তু দেখা যায় ব্যাংকের বহু দিনের রিসিডিউল করা লোন, আর তা মেরে দিয়ে আরেকটি ব্যাংকের মালিক, আর সাথে নতুন নতুন মার্সিডিজ, বা বিএমডব্লিউ কেনা লোকগুলো তথাকথিত ব্যবসায়ী নেতা হয়ে ইদানীং যা ইচ্ছা তাই বলে যাচ্ছেন।

‘‘ভালো ব্যবসায়ী নেতারা হেনস্থা হলেও এই ধরনের কথা বলেন না পাবলিক ফোরামে। কর ব্যবস্থায় সমস্যা থাকলে সমাধান করার চেষ্টা করেন! যারা আপনাদের পেটে ভাত তথা, ওয়েস্টিন হোটেলের কোবে বিফ আর ইযুমির সাশিমি যোগায়, তারা কিন্তু আধপেটা খেয়েও গর্ব করে গায়, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আর এই বড় বড় কথা বলা ছোট ছোট মনের মানব সমূহ, কোটি টাকার গাড়ি হাকিয়ে দেশের চৌদ্দগুষ্টি উদ্ধার করে, রাজনীতির মালিক হয়, অর্থনীতি নিয়ন্ত্রণ করে, গনমাধ্যম নিয়ন্ত্রণ করে, আর সভা সেমিনারে কর কেনো দিবোনা, এটি নিয়ে ভাষন দেয়।’’

শিক্ষা উপমন্ত্রী লিখেন, কর নিয়ে অনেক কথা বলা যায়, তবুও জানা উচিৎ বাংলাদেশে জিডিপির তুলনায় কর আদায়ের হার এখনো পৃথিবীর বহু দেশের তুলনায় কম।

ভোলায় ব্যতিক্রমী আয়োজনে সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ আনন্দ
  • ২০ মার্চ ২০২৬
যে মামলা থেকে অব্যাহতি পেলেন শেখ হাসিনা
  • ২০ মার্চ ২০২৬
সালামি পাওয়ার আনন্দ ও দেওয়ার তৃপ্তি, ফিরে দেখা শৈশবের ঈদ
  • ২০ মার্চ ২০২৬
ঈদের নামাজের পদ্ধতি: নবীজীর সুন্নাহ ও ইসলামী বিধান
  • ২০ মার্চ ২০২৬
অনেক মুসলিম সামর্থ্য থাকা সত্ত্বেও রোজা রাখে না যা দেখে কষ্…
  • ২০ মার্চ ২০২৬
সবাইকে নিয়ে ইনসাফ ও ন্যায় ভিত্তিক সমাজ গঠন করতে চাই: ডেপুটি…
  • ২০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence