মিট অ্যাপে নতুন ফিচার আনছে গুগল

২৩ এপ্রিল ২০২১, ০৭:১৩ PM
লোগো

লোগো

মিট অ্যাপে নতুন কিছু সুবিধা যোগ করার ঘোষণা দিয়েছে টেক জায়ান্ট গুগল। এর মধ্যে রয়েছে রিফ্রেশড ইউজার ইন্টারফেস, অটো জুম, গুগলের এআই টুল সমৃদ্ধ এনহ্যান্সড রিলায়েবিলিটি ফিচার, যার মাধ্যমে মিটিং আরো বেশি প্রাণবন্ত হয়ে উঠবে। -খবর আইএএনএসের

আগামী মাসের শুরুতেই ডেস্কটপ এবং ল্যাপটপ ব্যবহারকারীরা মিট অ্যাপে আরো উন্নতমানের ইউজার ইন্টারফেস দেখতে পারবেন। সেই সঙ্গে আরো কিছু সহজে ব্যবহারযোগ্য ফিচার পাবেন, যেগুলো ব্যক্তিগত কিংবা প্রাতিষ্ঠানিক মিটিংকে আরো ফলপ্রসূ করে তুলবে।

ওয়েবের জন্য মিটের নতুন ভার্সনে ভিডিও ফিডের আপডেট থাকবে। সেই সঙ্গে ভিডিও দেখার এবং দেখানোর মাধ্যম এবং বটম বারেও পরিবর্তন দেখা যাবে। সম্প্রতি এক বিবৃতিতে গুগল জানায়, মিটিংয়ে বাড়তি পরিশ্রম কমাতে আমরা আপনাকে আপনার উপস্থিতি নিয়ন্ত্রণের পদ্ধতি তৈরি করে দিয়েছি।

গুগল জানায়, আপনার ভিডিও ফিড কি টাইল আকারে থাকবে, নাকি গ্রিড বা ফ্লোটিং আকারে থাকবে, তা আপনি নির্ধারণ করতে পারবেন। সেই সঙ্গে আপনি স্ক্রিন সাইজ পরিবর্তন ও স্থানান্তর করতে পারবেন। যদি আপনি নিজেকে দেখতে না চান, তবে সহজেই আপনি আপনার ফিড মিনিমাইজ করে রাখতে পারবেন।

মিটিংয়ে একজন উপস্থাপকের আত্মবিশ্বাস বৃদ্ধি করতে কনটেন্ট পিন এবং আনপিন করার সুবিধাও যোগ করছে গুগল। আনপিন থাকা অবস্থায় একজন উপস্থাপকের প্রেজেন্টেশন টাইল অন্য সবার মতো একটি আকারেই থাকে। যে কারণে মিটিংয়ে উপস্থিত সবাইকে একত্রে দেখা যায় এবং সবার অনুভূতি সম্পর্কে ধারণা পাওয়া যায়।

একই সঙ্গে গুগল তাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহারের মাধ্যমে নতুন ফিচার সংযুক্ত করতে যাচ্ছে, যার মাধ্যমে মিটিংয়ে অংশ নেয়া ব্যক্তিদের ওপর সহজে দৃষ্টি রাখা যায়। অটোজুম পদ্ধতির কারণে মিটিংয়ে থাকা অন্যরা আপনাকে আরো পরিষ্কারভাবে দেখতে পারবেন।

তাসকিন ম‍্যাজিকে উড়ে গেলো ওয়েবস্টারের স্ট্যাম্প
  • ১৩ আগস্ট ২০২৬
শতবর্ষী সলিমুল্লাহ কলেজে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
  • ১৩ আগস্ট ২০২৬
দেখতে আকর্ষণীয়, স্বাস্থ্যে বিপজ্জনক—রঙিন পাপড় নিয়ে সতর্কতা
  • ১৩ আগস্ট ২০২৬
ভয়ঙ্কর হয়ে ওঠা জুটি ভাঙলেন এবাদত
  • ১৩ আগস্ট ২০২৬
দৃষ্টিশক্তি হারিয়েও এসএসসি পাশ, শিক্ষক হওয়ার স্বপ্ন দেখেন র…
  • ১৩ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুলের নাম ঘোষণা আজ
  • ১৩ আগস্ট ২০২৬