হোয়াটসঅ্যাপে বড় নিরাপত্তা ত্রুটি, বেহাত হতে পারে তথ্য

১৮ এপ্রিল ২০২১, ০৯:০৭ AM
হোয়াটসঅ্যাপে বড় নিরাপত্তা ত্রুটি পেয়েছেন সাইবার বিশেষজ্ঞরা

হোয়াটসঅ্যাপে বড় নিরাপত্তা ত্রুটি পেয়েছেন সাইবার বিশেষজ্ঞরা © ফাইল ফটো

হোয়াটসঅ্যাপের সুরক্ষার বড় ত্রুটি রয়েছে বলে সতর্ক করে দিয়েছে ভারতের সাইবার সিকিউরিটি এজেন্সির বিশেষজ্ঞরা। সংস্থার দাবি, এ মেসেজিং অ্যাপে এমন কতগুলি ‘দুর্বলতা’ রয়েছে, যা ভেদ করে হ্যাকাররা ব্যবহারকারীদের বহু তথ্য হাতিয়ে নিতে পারে। ফেসবুকের মালিকানাধীন এ অ্যাপের সুরক্ষা নিয়ে শনিবার (১৭ এপ্রিল) সতর্কবার্তা দেয় ইন্ডিয়ান কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স (সিইআরটি-ইন)।

সিইআরটি-ইন’র দাবি, অ্যান্ড্রয়েড এবং আইওএস— দু’ধরনের মোবাইলের হোয়াটসঅ্যাপের পুরোনো ভার্সনে এ সুরক্ষাজনিত ফাঁকফোকর রয়েছে। তাদের মতে, ‘অ্যান্ড্রয়েড মোবাইলের জন্য হোয়াট্‌সঅ্যাপ এবং হোয়াটসঅ্যাপ বিজনেসের ভার্সন ভি২.২১.৪.১৮ এবং আইওএস-এ ভি২.২১.৩২-র আগের ভার্সনে ওই দুর্বলতা লক্ষ করা গেছে।’

সাইবার হামলার হাত থেকে বাঁচাতে সব সময় কাজ করে চলেছেন সিইআরটি-ইন বিশেষজ্ঞরা। তাঁদের দাবি, ‘হোয়াটসঅ্যাপে একাধিক এমন দুর্বলতা রয়েছে, যা কাজে লাগিয়ে ব্যবহারকারীদের গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিতে পারে হ্যাকাররা।’

হোয়াটসঅ্যাপে সুরক্ষা সংক্রান্ত বিষয়টি ব্যাখ্যা করে সাইবার বিশেষজ্ঞরা বলেছেন, ‘একটি ক্যাশ কনফিগারেশন সমস্যা রয়েছে হোয়াটসঅ্যাপে। সেই সঙ্গে অডিও ডিকোডিং পাইপলাইনেও একটি সমস্যা রয়েছে। হ্যাকাররা এগুলো ভেদ করতে সফল হলে বহু ব্যক্তিগত তথ্য হারাতে পারেন ব্যবহারকারীরা।’

হোয়াটসঅ্যাপের সুরক্ষায় ত্রুটির কথা জানালেও, তা থেকে বাঁচার উপায়ও বলে দিয়েছেন সাইবার বিশেষজ্ঞরা। তাঁদের মতে, গুগল প্লে স্টোর থেকে হোয়াটসঅ্যাপের সবচেয়ে নতুন ভার্সন ডাউনলোড করে নিলেই হ্যাকারদের হাত থেকে বাঁচতে পারেন ব্যবহারকারীরা। সূত্র: আনন্দবাজার।

শিক্ষক নিয়োগ দেবে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  • ১৩ আগস্ট ২০২৬
  • ১৩ আগস্ট ২০২৬
বাঁচানো গেল না পেট জোড়া লাগা সেই দুই জমজ শিশুকে
  • ১৩ আগস্ট ২০২৬
শরীরে ডায়াবেটিস, খাবারের পরের ১০ মিনিট ভুলেও এই কাজটি বাদ দ…
  • ১৩ আগস্ট ২০২৬
গ্যাস না পেয়ে সিএনজিচালকদের মহাসড়ক অবরোধ
  • ১৩ আগস্ট ২০২৬
দুই বছরে পে স্কেল বাস্তবায়নের প্রস্তাব সচিব কমিটির, কয় ধাপে…
  • ১৩ আগস্ট ২০২৬