গ্রাহকদের বেশি সুবিধা দেয়ায় গুগলকে সাড়ে ৩ কোটি ডলার জরিমানা

১৫ এপ্রিল ২০২১, ০৩:৩২ PM
গুগল

গুগল © ছবি : সংগৃহীত

নির্দিষ্ট মূল্যের বিনিময়ে গ্রাহকদের বেশি সুবিধা দেয়ায় জনপ্রিয় গুগলকে এবার বিপুল অর্থ জরিমানা করেছে তুরস্ক। অভিযোগ সার্চ ইঞ্জিন পরিষেবায় ক্ষমতার অপব্যবহার। করায় টেক জায়ান্ট গুগলের বিরুদ্ধে গতকাল বুধবার (১৪ এপ্রিল) দেশটির আইন প্রয়োগকারী সংস্থা তুর্কিস কমপিটিশন বোর্ড এ জরিমানা করে। জরিমানার অর্থ ২৯৬ মিলিয়ন লিরার বেশি (৩ কোটি ৬০ লাখ ডলার)। বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।

এক বিবৃতিতে সংস্থাটি জানায়, গুগল তার পরিষেবা গ্রহণে নির্দিষ্ট মূল্যের বিনিময়ে গ্রাহকদের বেশি সুবিধা দিচ্ছে, যা প্রতিযোগী প্রতিষ্ঠানগুলো থেকেও বেশি। ফলে সার্চ ইঞ্জিন পরিষেবায় অসমতা তৈরি করায় জরিমানার মুখে পড়তে হলো টেক জায়ান্টটিকে।

তুর্কিস কমপিটিশন বোর্ড আরও জানায়, গুগলকে ৬ মাসের মধ্যে নিশ্চিত করতে হবে যে প্রতিযোগী প্রতিষ্ঠানগুলোকে অসুবিধায় ফেলা যাবে না এবং এ বিষয়ে পাঁচ বছর ধরে বার্ষিক প্রতিবেদন জমা দিতে হবে।

গুগল জানায়, তথ্য অনুসন্ধানে গ্রাহকদের দাবির অনুসারে সার্চ পরিষেবার কার্যকারিতা বাড়ানো হয়েছে। এতে বেশি অনুসন্ধান ও সুবিধার অপশন আছে, যা বাজারে প্রতিযোগিতা বৃদ্ধি পেয়েছে। এক বিবৃতিতে প্রযুক্তি প্রতিষ্ঠানটি বলে, ‘আমরা তুরস্কের সংস্থাটির সিদ্ধান্ত মূল্যায়ন করে দেখছি এবং গঠনমূলক প্রক্রিয়ায় তাদের সঙ্গে কাজ করছি।’

এর আগেও একাধিক বিষয়ে বাজারে ক্ষমতার অপব্যবহারের কারণে গুগলকে জরিমানা করে তুরস্ক। গত বছর বিজ্ঞাপনের বাজারে বিধিবহির্ভূতভাবে প্রবেশের কারণে প্রায় ২০০ মিলিয়ন লিরা (২৪.৭৩ মিলিয়ন ডলার) জরিমানা করা হয় প্রতিষ্ঠানটিকে।

ট্যাগ: গুগল
হাসানের ফাইফার, ফিরলেন স্মিথ
  • ১৩ আগস্ট ২০২৬
শিক্ষক নিয়োগ দেবে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  • ১৩ আগস্ট ২০২৬
  • ১৩ আগস্ট ২০২৬
বাঁচানো গেল না পেট জোড়া লাগা সেই দুই জমজ শিশুকে
  • ১৩ আগস্ট ২০২৬
শরীরে ডায়াবেটিস, খাবারের পরের ১০ মিনিট ভুলেও এই কাজটি বাদ দ…
  • ১৩ আগস্ট ২০২৬
গ্যাস না পেয়ে সিএনজিচালকদের মহাসড়ক অবরোধ
  • ১৩ আগস্ট ২০২৬