হোয়াটসঅ্যাপের ফিচারে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসছে

১৪ এপ্রিল ২০২১, ০৯:৫২ PM
ফের হোয়াটসঅ্যাপের ফিচারে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসছে

ফের হোয়াটসঅ্যাপের ফিচারে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসছে © ফাইল ফটো

ফের ফিচারে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনছে হোয়াটসঅ্যাপ। ‘ডিসঅ্যাপিয়ারিং মেসেজেস’ ফিচারে এ উল্লেখযোগ্য পরিবর্তন আনছে হোয়াটসঅ্যাপ। এ পরিবর্তনের ফলে ফিচারটি ব্যবহারের পরিসর বাড়বে। ‘ডিসঅ্যাপিয়ারিং মেসেজেস’ ফিচারের মাধ্যমে পাঠানো মেসেজ বর্তমানে সাত দিন পর স্বয়ংক্রিয়ভাবে ডিলিট হয়ে যায়। ওয়াবেটাইনফোরের এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এ ফিচার প্রত্যেকটি আলাদা চ্যাটে ব্যবহার করতে পারেন ব্যবহারকারীরা। গ্রুপের ক্ষেত্রে শুধু অ্যাডমিনরা ফিচারটি ব্যবহার করে মেসেজ প্রেরণ করতে পারেন। ওয়াবেটাইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, ‘ডিসঅ্যাপিয়ারিং মেসেজেস’ ফিচারে পরিবর্তনের ফলে শুধু গ্রুপ অ্যাডমিনরা নয়, সব সদস্য এ ফিচার ব্যবহার করে মেসেজ পাঠাতে পারবেন। অর্থাৎ ফিচারটি এখন সবার ব্যবহারের সুযোগ তৈরি হবে।

অবশ্য গ্রুপের সদস্যদের জন্য এ ফিচার ব্যবহার করে মেসেজ পাঠাতে গ্রুপ অ্যাডমিনদের অনুমতি লাগবে। ওয়াবেটাইনফোর শেয়ার করা স্ক্রিনশটে দেখা যায়, ‘ডিসঅ্যাপিয়ারিং মেসেজেস’ ফিচারের সেটিংসে অপশন রয়েছে দুটি। এর মধ্যে একটি ‘অল পার্টিসিপেন্টস’ এবং অন্যটি ‘অনলি অ্যাডমিনস’ নামে। গ্রুপে অল পার্টিসিপেন্টস অপশনটি চালু থাকলে সদস্যরা ‘ডিসঅ্যাপিয়ারিং মেসেজেস’ ফিচার ব্যবহার করতে পারবেন।

এছাড়া হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ ‘ডিসঅ্যাপিয়ারিং মেসেজেস’ ফিচারটির সময় নিয়েও কাজ করছে বলে শোনা যাচ্ছে। বর্তমানে এ ফিচার ব্যবহার করে পাঠানো মেসেজ সাত দিনের মধ্যে ডিলিট হয়ে যায়। এই ডিলিট হওয়ার সময় ২৪ ঘণ্টায় নিয়ে আসা হতে পারে।

শতবর্ষী সলিমুল্লাহ কলেজে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
  • ১৩ আগস্ট ২০২৬
দেখতে আকর্ষণীয়, স্বাস্থ্যে বিপজ্জনক—রঙিন পাপড় নিয়ে সতর্কতা
  • ১৩ আগস্ট ২০২৬
ভয়ঙ্কর হয়ে ওঠা জুটি ভাঙলেন এবাদত
  • ১৩ আগস্ট ২০২৬
দৃষ্টিশক্তি হারিয়েও এসএসসি পাশ, শিক্ষক হওয়ার স্বপ্ন দেখেন র…
  • ১৩ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুলের নাম ঘোষণা আজ
  • ১৩ আগস্ট ২০২৬
পূর্ণগ্রাস সূর্যগ্রহণে স্পেনে দিন-রাতের আবহ, মুগ্ধ লাখো দর্…
  • ১৩ আগস্ট ২০২৬