লকডাউনে ব্যাংক খোলা থাকবে ১০টা থেকে ১টা

১৩ এপ্রিল ২০২১, ০৬:৫৪ PM

© ফাইল ফটো

আগামীকাল বুধবার থেকে (১৪ এপ্রিল) থেকে সপ্তাহব্যাপী লকডাউনে দেশের সব তফসিলি ব্যাংক সীমিত আকারে খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

নতুন নির্দেশনায় কেন্দ্রীয় ব্যাংক জানায়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ব্যতীত দৈনিক ব্যাংকিং সময়সূচি সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত নির্ধারণ করা হলো। এক্ষেত্রে লেনদেন পরবর্তী আনুষ্ঠানিক কার্যক্রম সম্পাদনের জন্য সংশ্লিষ্ট ব্যাংক শাখা ও ব্যাংকের প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগ প্রয়োজনে বিকেল আড়াইটা পর্যন্ত খোলা রাখা যাবে।

আজ মঙ্গলবার সন্ধ্যায় কেন্দ্রীয় ব্যাংকের মহাব্যবস্থাপক মো. আনোয়ারুল ইসলামের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এর আগে গতকাল সোমবার লকডাইনে ব্যাংকিং সেবা বন্ধ রাখার বিষয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ১৪-২১ এপ্রিল সব তফসিলি ব্যাংকের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের এমন সিদ্ধান্তে সাধারণ মানুষের মধ্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। অনেকেই অভিযোগ করেন, করোনাকালীন সময়ে আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান বন্ধের নজির নেই। করোনার দ্বিতীয় ঢেউয়ের মধ্যে বিশ্বের নপ্রায় সব দেশে ব্যাংকিং সেবা চালু ছিল। ব্যাংক বন্ধ রাখলে দেশের আর্থিক ব্যবস্থা ভেঙে পড়বে। এই অবস্থায় আজ মন্ত্রীপরিষদ বিভাগ থেকে নির্দেশনার পর বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে এই বিষয়ে নির্দশনা দেয়া হলো।

শতবর্ষী সলিমুল্লাহ কলেজে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
  • ১৩ আগস্ট ২০২৬
দেখতে আকর্ষণীয়, স্বাস্থ্যে বিপজ্জনক—রঙিন পাপড় নিয়ে সতর্কতা
  • ১৩ আগস্ট ২০২৬
ভয়ঙ্কর হয়ে ওঠা জুটি ভাঙলেন এবাদত
  • ১৩ আগস্ট ২০২৬
দৃষ্টিশক্তি হারিয়েও এসএসসি পাশ, শিক্ষক হওয়ার স্বপ্ন দেখেন র…
  • ১৩ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুলের নাম ঘোষণা আজ
  • ১৩ আগস্ট ২০২৬
পূর্ণগ্রাস সূর্যগ্রহণে স্পেনে দিন-রাতের আবহ, মুগ্ধ লাখো দর্…
  • ১৩ আগস্ট ২০২৬