দেশে ‘ক্যাশবাবা’ নামে নতুন ফিনটেক সেবা চালু

২৮ মার্চ ২০২১, ০৫:২৪ PM

© সংগৃহীত

দেশে ‘ক্যাশবাবা’ নামে নতুন ফিনটেক সেবা চালু করলো রিকারশন ফিনটেক লিমিটেড। সম্প্রতি একটি অনলাইন উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এ অত্যাধুনিক সেবা চালু করে প্রতিষ্ঠানটি। এর মাধ্যমে বাংলাদেশের ডিজিটাল রূপান্তরের পথে একটি নতুন দিগন্তের সূচনা হলো।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রিকারশন ফিনটেক লিমিটেডের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আকীকুর রহমান চৌধুরী। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আরিফ হোসেন, চিফ মার্কেটিং অফিসার ও ডিরেক্টর মো. শাহেদ উল্লাহ শাহেদ।

বাংলাদেশ ব্যাংক ২০২০ সালের ২৪ মার্চ রিকারশন ফিনটেক লিমিটেডকে পেমেন্ট সার্ভিস প্রোভাইডার হিসেবে পূর্ণ লাইসেন্স প্রদান করে। রিকারশন ই-ওয়ালেট, পেমেন্ট গেটওয়ে, পেমেন্ট সুইচ এবং কার্ড স্কিমের সাথে সংযুক্ত সিএমএস সফটওয়্যার তৈরি করে। রিকারশন পিসিআই ডিএসএস, আইএসও জিইএস ইএমভিকো বর্ণিত মানদণ্ড নিশ্চিত করে।

ক্যাশবাবার ব্যতিক্রমী বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে- ডেবিট কার্ডের মাধ্যমে যেকোনো ব্যাংক একাউন্ট থেকে ক্যাশ ইন, সকল অপারেটরে মোবাইল টপ আপ, কোনো রকম খরচ ছাড়া অর্থ পাঠানো, স্বল্পতর খরচ এবং উচ্চতর লেনদেনের সীমা, কিউআর কোড ও এনএফসির মাধ্যমে পেমেন্ট গ্রহণ, সফল রেফারেলের উপর ব্যক্তিগত আয়ের জন্য প্রোমোটার মডেল।

রোববার রিকারশন ফিনটেক লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার এম শাহেদ উল্লাহর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিদুৎ বিভাগের পরিচালক পদ নিয়ে মন্তব্য, সারজিসকে রাজনীতি ছাড়…
  • ১৪ অক্টোবর ২০২৬
নেতা-কর্মীদের ভীড়ে নিজ বিদ্যালয়ের অনুষ্ঠানে মঞ্চে ঠাঁই হলো…
  • ১৪ অক্টোবর ২০২৬
জনপ্রিয় ক্ষুদে কনটেন্ট ক্রিয়েটরের মৃত্যু
  • ১৪ অক্টোবর ২০২৬
লক্ষ্মীপুরে স্মার্টফোন বিস্ফোরণে ২ যুবক আহত
  • ১৪ অক্টোবর ২০২৬
চাঁদাবাজ ও ভূমি দখলবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির…
  • ১৪ অক্টোবর ২০২৬
ফুটপাতে এক ব্যক্তিকে মারধর ও কান ধরে ওঠবসের ভিডিও ভাইরাল, ন…
  • ১৪ অক্টোবর ২০২৬