অনুষ্ঠানের মান নিয়ে অসন্তোষ, সংস্কারে কমিটি গঠনের সুপারিশ

২২ মার্চ ২০২১, ০৮:৩৭ AM

© ফাইল ফটো

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সংস্কার চায় সংসদীয় কমিটি। এ জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি কমিটি গঠনের সুপারিশ করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

রবিবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির পরবর্তী বৈঠকে এ বিষয়ে বিস্তারিত জানানোর জন্য বলা হয়েছে।

কমিটি সূত্র জানা গেছে, বৈঠকে আলোচনাকালে কমিটির সদস্যরা বিটিভির অনুষ্ঠানের মান ঠিক থাকে না বলে উল্লেখ করেন। তারা বলেন, বিটিভির কর্মপরিকল্পনাগুলোও যথাযথভাবে নেয়া হয় না। যেটা নেয়া হয় তা বাস্তবায়নও হয় না। এসব সার্বিক বিষয় পর্যালোচনা করে কমিটি বিটিভির মান বাড়ানোর তাগিদ দেয়। আলোচনা শেষে এ বিষয়ে মন্ত্রণালয়কে একটি কমিটি গঠনের সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মো. মুরাদ হাসান, বেগম সিমিন হোসেন (রিমি), মুহম্মদ শফিকুর রহমান, মোহাম্মদ এবাদুল করিম ও খ. মমতা হেনা লাভলী এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শিক্ষক নিয়োগ দেবে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
  • ১৩ আগস্ট ২০২৬
  • ১৩ আগস্ট ২০২৬
বাঁচানো গেল না পেট জোড়া লাগা সেই দুই জমজ শিশুকে
  • ১৩ আগস্ট ২০২৬
শরীরে ডায়াবেটিস, খাবারের পরের ১০ মিনিট ভুলেও এই কাজটি বাদ দ…
  • ১৩ আগস্ট ২০২৬
গ্যাস না পেয়ে সিএনজিচালকদের মহাসড়ক অবরোধ
  • ১৩ আগস্ট ২০২৬
দুই বছরে পে স্কেল বাস্তবায়নের প্রস্তাব সচিব কমিটির, কয় ধাপে…
  • ১৩ আগস্ট ২০২৬